দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩২ ঘন্টাতেই আশ্রম দেখলেন ১০ কোটি দর্শক

নিজস্ব প্রতিনিধিঃ MX প্লেয়ারে ওয়েব সিরিজ ‘এক বদনাম আশ্রম ৩’ রীতিমত ওয়েব দুনিয়ায় ঝড় তৈরি করেছে। বাবা নিরালার আশ্রমে আসেন বহু মানুষ। অপেক্ষা শুধুমাত্র দরজা খোলার। আশ্রমের দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভক্তরা ছুটে আসেন বাবার দর্শন পেতে। আর মাত্র ৩২ ঘন্টায় সেই ওয়েব সিরিজের ভিউজ হল ১০০ মিলিয়ন।

এর ফলে শুধুই যে সিরিজটি হিট হয়েছে এমন নয় বলে রাখা ভালো ওয়েব দুনিয়ায় এই প্রথম এমন হিট এনে দিল MX প্লেয়ার। এক নম্বর স্থানে এর জেরে উঠে এসেছে এই ওটিটি প্ল্যাটফর্মও। অন্যদিকে আশ্রম-এর প্রথম দুটি সিজন মুক্তি পাওয়ার পরে তার জনপ্রিয়তা ছিল বেশ ভালো। প্রথম সিজনের পর বাকি দুই সিজনও দর্শকদের প্রশংসা পেয়েছে। আশ্রমের প্রথম দুটি সিজন ১৬০ মিলিয়ন ভিউজ পেয়েছিল। 

ছবিটি একটি আশ্রমের এক বাবাকে নিয়ে নির্মিত। কাশিপুরের এক অদ্ভূত বাবা ক্ষমতার প্রতি লোভ থেকে সে নিজেকে সবার উপরে থাকা একজন মনে করেন। আর তা থেকেই সে বিভিন্ন খারাপ কাজের আশ্রয় নিতে থাকে। শুরু করে অসামাজিক কাজকর্ম, নারীদের উপর নানা অত্যাচার। সিরিজটিতে অভিনয় করেছেন ববি দেওল, অদিতি পোহনকার,  চন্দন রায় সান্যাল, দর্শন কুমার, অনুপ্রিয়া গোয়েঙ্কা, এশা গুপ্তা, শচীন শ্রফ, অধ্যয়ন সুমন, ত্রিধা চৌধুরী, বিক্রম কোচার, অনুরিতা কে ঝা, রুশাদ রানা, তন্ময় রঞ্জন, প্রীতি সুদ, রাজীব সিদ্ধার্থ এবং জয়া সীল ঘোষ। এক বদনাম…আশ্রম ৩-এর সমস্ত পর্ব MX প্লেয়ারে বিনামূল্যে দেখা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ