২০তে পড়ল ‘রানিমা’ দিতিপ্রিয়া, কেমন হল সেলিব্রেশন দেখুন

আজ পর্দার সেই রানিমা-র জন্মদিন। বুধবার সকাল থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছেন দিতি। আজ ২০ বছরে পড়ল সে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছোট পর্দার দৌলতে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এখন সকলের পরিচিত মুখ। এখনও অনেকেই তাঁকে রানিমা বলেই ডাকেন। আজ পর্দার সেই রানিমা-র জন্মদিন। বুধবার সকাল থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছেন দিতি। আজ ২০ বছরে পড়ল সে। অনেক ছোট থেকেই সে কাজ করছে পর্দায়। তাঁর অভিনয়ের জাদুতে মোহিত তাঁর দর্শককুল। সম্প্রতি ‘অচেনা উত্তম’ ছবিতে তাঁকে সাবিত্রী চট্টপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছে। তবে এই বয়সে নিজের প্রতিভার জোরে নিজের কেরিয়ার তৈরি করতে গিয়েও কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাঁকে। প্রাপ্তবয়স্ক অভিনেত্রীদের মতই তাঁকেও ট্রোল করেন ট্রোলাররা। 

কেমন কাটছে আজ পর্দার রানিমার জন্মদিন? জানিয়ে রাখি আজকের জন্মদিনটা শহর থেকে অনেক দূরে রয়েছেন দিতিপ্রিয়া। পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন তিনি। পরিবারের সঙ্গেই চলছে বিশেষ দিনের সেলিব্রেশন। আর বেড়াতে গিয়েই মধ্যরাতে পরিবারের সঙ্গে জন্মদিনের সেলিব্রেশনে মেতেছেন দিতিপ্রিয়া। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সেই কেক কাটার ক্যামেরাবন্দি মুহুর্ত ভাগ করে নিয়েছেন দিতিপ্রিয়া। আর এই সুন্দর আয়োজনের জন্য মাকে ধন্যবাদ জানিয়েছেন দিতি।

ছোটপর্দা, বড়পর্দা কিংবা ওটিটি সর্বত্রই বিভিন্ন চরিত্রে দিতিপ্রিয়ার অভিনয় দেখার মত। যিশু সেনগুপ্তের ‘অপরাজিত’ ধারাবাহিকের সেই ছোট্ট মেয়েটা কবে যে এত পরিণত অভিনেত্রী হয়ে উঠলেন তা কেউ বুঝতেই পারলেন না। অভিনয়ের পাশাপাশি সমান তালে চালিয়ে গিয়েছেন পড়াশোনাও। পাঠভবন থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর বর্তমানে আশুতোষ কলেজে পাঠরতা তিনি। সমান তালে চালিয়ে যাচ্ছেন পড়াশোনা ও অভিনয়। 

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি