বিবাহিত পুরুষের প্রেমে হাবুডুবু, সত্যিই কী পরিচালককে বিয়ে করছেন নুসরত ভারুচা?

তবে অভিনেত্রী নুসরত ভারুচাকে নিয়ে অনেকদিন ধরেই একটি গুজব রয়েছে যে, তিনি পরিচালক-প্রযোজক লাভ রঞ্জনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু কথাটি কী সত্যিই?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে তারকাদের সম্পর্কের চড়াই-উতরাই লেগেই রয়েছে। আজ এর ঘর ভাঙছে, তো কাল অন্য জনের ঘর গড়ছে। তবে অভিনেত্রী নুসরত ভারুচাকে নিয়ে অনেকদিন ধরেই একটি গুজব রয়েছে যে, তিনি পরিচালক-প্রযোজক লাভ রঞ্জনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু কথাটি কী সত্যিই?

‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’, ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয়ের জন্যে পরিচিত নুসরত। তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত। যখনই তিনি পর্দায় আসেন, তাঁর শক্তিশালী অভিনয় দিয়ে ভক্তদের মনে গভীর ছাপ ফেলেন। সম্প্রতি অভিনেত্রী ইন্ডাস্ট্রির অনেক গোপন রহস্যের কথা বলেছেন।

পরিচালক লাভ রঞ্জনের সঙ্গে বিবাহ এবং সম্পর্কের গুজবের বিষয়েও মুখ খুলেছেন তিনি। অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কী সত্যিই চলচ্চিত্র নির্মাতা লাভ রঞ্জনের সঙ্গে ডেটিং করছেন? উত্তরে অভিনেত্রী বলেন, ‘না আমি অবিবাহিত। আমার সহ-অভিনেতার সঙ্গে আমার কখনও কোনও সম্পর্ক ছিল না। আমি যার সঙ্গে কাজ করেছি সে হয় অন্য কারো সঙ্গে ডেটিং করছিল, অথবা বিবাহিত ছিল। আমার সবসময়ের নিয়ম হল, যদি আমি তোমাকে ভাই বলে ডাকি, কোন ভাবেই সেই সম্পর্কের কোনও বদল হবেনা।’ এরপর লাভ রঞ্জন সম্পর্কে তিনি বলেন, ‘আমি তাঁর সঙ্গে ডেটিং করছি বলে খবর ছিল। কিন্তু এটা সত্য ছিল না। তাই আমি এতে কোনও প্রতিক্রিয়া জানায়নি। কারণ আমি ভয় পাইনি। যদি তুমি সত্যি বিবাহিত পুরুষের সঙ্গে ডেট করো, তাহলে তুমি একটু হলেও ভয় পাবে।’ তবে ২০২০ সালে অভিনেত্রী মা বলেছিলেন যে, নুসরত খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। কিন্তু আজ পাঁচ বছর পরেও তিনি অবিবাহিত। পছন্দের পাত্র এখনও খুঁজে পাননি তিনি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের