এই মুহূর্তে




অসুস্থ শ্বশুর, লন্ডনে যাওয়ার অনুমতি চেয়ে ফের বোম্বে হাইকোর্টে রাজ-শিল্পা

নিজস্ব প্রতিনিধি: লুকআউট নোটিশ স্থগিত করার জন্যে ফের বোম্বে হাইকোর্টে দ্বারস্থ হলেন অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তাঁদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। তাই তারকা যুগলের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল। অর্থাৎ তাঁরা এই মূহুর্তে দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না।ইতিমধ্যেই একাধিকবার তাঁদের তলবও করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে রাজের বাবা অসুস্থ, সেই কারণে লন্ডনে যেতে চাইছেন তারকা দম্পতি। কিন্তু তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি রয়েছে। তাই আপাতত সেটি স্থগিত করার জন্যে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ হলেন তাঁরা।

উল্লেখ্য, লোটাস ক্যাপিটাল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের মালিক দীপক কোঠারি তাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ করেছিলেন। এরপরেই তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW)। দম্পতির আবেদনে উল্লেখ করা হয়েছে, ১০ নভেম্বর রাজ কুন্দ্রার বাবার আয়রন-অ্যামোনিয়ার ঘাটতি ধরা পড়েছে। যার ফলে তাঁর রক্তক্ষরণ হচ্ছে। তাঁকে পুনরায় এন্ডোস্কোপি করা হবে। তিনি বারবার শ্বাসকষ্টের সম্মুখীন হচ্ছেন। তাঁর অবস্থার অবনতি হচ্ছে।

রাজকে দেখার ইচ্ছে প্রকাশ করছেন তাঁর বাবা। তাঁরা এই দম্পতি লন্ডনে যেতে চাইছেন। তাঁরা আগামী ২০ জানুয়ারী পর্যন্ত লন্ডনে থাকার অনুমতি চেয়েছেন বোম্বে হাইকোর্টের কাছে। তবে হাইকোর্ট শুনানির জন্যে দুই সপ্তাহ সময় নিয়েছে। অভিযোগকারী ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছিলেন যে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে, শিল্পা শেট্টি এবং কুন্দ্রা তাকে তাঁদের কোম্পানি, বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ৬০ কোটি টাকা বিনিয়োগ করতে প্ররোচিত করেছিলেন এবং ব্যবসা সম্প্রসারণ ও মাসিক রিটার্নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে তাঁরা সরে দাঁড়ান। যদিও অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন শিল্পা এবং রাজ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লন্ডনে চুপিসারে বিয়ে, রয়েছে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্ক, চেনেন সানি দেওলের স্ত্রী পূজাকে?

‘যমজ নয় একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দেবেন ভারতী’, এ কী বলে ফেললেন অভিনেত্রীর স্বামী?

সম্পর্ক ভাঙছে উদয়-অনামিকার? গুঞ্জন নেট দুনিয়ায়

তেলেঙ্গানায় ফিল্ম সিটি গড়ছেন সলমন, বিনিয়োগ ১০ হাজার কোটি টাকা

অ্যাকশন-প্রেমীদের অপেক্ষা শেষ! শীঘ্রই শুরু হচ্ছে কিং খানের ‘পাঠান ২’-এর শুটিং, মুক্তি কবে?

মেসির ভারত সফরঃ মুম্বইতে টাইগার, জনের সঙ্গে র‍্যাম্পে হাঁটতে চলেছেন ফুটবল ‘গোট’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ