৮০ তে মেগাস্টার, অমিতাভের ‘ডন’ গানে হলের মধ্যেই নাচ শুরু ভক্তদের, প্রমাণ দিলেন বোমান, শাবানা

অমর আকবর অ্যান্টনি অন্যতম। প্রেক্ষাগৃহে এই ছবি দেখে এসে বোমান জানান, আগের মতোই হল ভর্তি ছিল এখনো। তবে এখনও আগের মতো উন্মাদনা রয়েছে এই ছবি দেখে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল ১১ অক্টোবর। তাঁর জন্মদিন। যিনি বিগত কয়েক দশক ধরে বলিউডের পর্দায় একেবারে রাজত্ব করে চলেছে। বলা যায়, তাঁর হাত ধরেই বলিউডের উন্নতির প্রসার। তাঁর বয়স আগামিকালই ৮০ হবে। এই বয়সেও রীতিমতো এখনও বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। বছরে একাধিক চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ে দেখা যায় তাঁকে। এমনকি তিনি যে ছবিতেই থাকবেন সেই ছবিরই প্রাণভ্রমরা হয়ে যান তিনি। তাঁকে এক কথায় বলিউডের শেহনশাহ, কিং, সুপারস্টার, মেগা স্টার সব নামেই ডাকা যায়। হ্যাঁ, অমিতাভ বচ্চন। আগামিকাল তাঁর জন্মদিন। বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে সম্প্রতি গুডবাই চলচ্চিত্রে দেখা গিয়েছিল। নীনা গুপ্তা এবং রশ্মিকা মান্দান্না অভিনীত এই ছবিটি সমালোচক এবং দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছে। বিগ বিকে পরবর্তীতে রাজশ্রী ফিল্মসের উঁচাই-তে দেখা যাবে। অভিনেতার জন্মদিনের ঠিক আগের দিন অর্থাৎ আজ কিছুক্ষন আগেই অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে ‘উঁচাই’ ছবিতে অমিতাভের চরিত্রের পোস্টার উন্মোচিত হয়েছে। যা দেখে বিগ বি-র শোলে সহ-অভিনেতা, কিংবদন্তি ধর্মেন্দ্রও তাঁকে উনচাইয়ের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন।সঙ্গে ধর্মেন্দ্র শোলে ছবিটি থেকে বচ্চনের সঙ্গে একটি যুবক বয়সের ছবি শেয়ার করে তাঁকে শুভকামনা জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Boman Irani (@boman_irani)

ধর্মেন্দ্র অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা জানিয়েছেন

ধর্মেন্দ্র তাঁর টুইটার হ্যান্ডেলে অমিতাভ বচ্চনের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “অমিত, তোমাকে ভালোবাসি। আমি রাজশ্রী প্রোডাকশন থেকে একটি খবর পেয়েছি যে আপনি তাঁদের সঙ্গে একটি ফিল্ম করছেন। যা শুনে সত্যি দুর্দান্ত লাগছে। বিশেষ করে সবচেয়ে প্রতিভাবান অভিনেতা এবং সেরা প্রোডাকশন হাউস একসঙ্গে। আপনার জন্য অনেক শুভ কামনা।” অন্যদিকে, বিগ বি তাঁর উনচাই চরিত্রের একটি পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, “@rajshrifilms থেকে এটি বিশেষ। আগামী ১১ নভেম্বর তারিখে #Uunchai-এ অমিত শ্রীবাস্তবের সঙ্গে দেখা করুন সবাই।” ছবিটিতে অমিতাভের পাশাপাশি আরও অভিনয় করছেন বোমান ইরানি এবং শাবানা আজমি। অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন উপলক্ষে আজই পোস্টারটি উন্মোচন করা হল। বোমান ইরানি এই উদ্দেশে লিখেছেন, “45 বছর হয়ে গিয়েছে অমিতাভ অভিনয় ‘অমর আকবর অ্যান্টনি’ এই ক্লাসিক ছবিটির। সম্প্রতি অমিতাভের জন্মদিন উপলক্ষে তাঁর প্রায় ১১ টি ক্ল্যাসিক সিনেমা ২২ প্রেক্ষাগৃহে পুনরায় দেখানো চলছে। তার মধ্যে অমর আকবর অ্যান্টনি অন্যতম। প্রেক্ষাগৃহে এই ছবি দেখে এসে বোমান জানান, আগের মতোই হল ভর্তি ছিল এখনো। তবে এখনও আগের মতো উন্মাদনা রয়েছে এই ছবি দেখে। ডনেও একেবারে শিস বাজিয়ে নাচছেন ভক্তরা। যা দেখে আপ্লুত। কাতারে কাতারে ভিড় জমছে হলে। উল্লাসে শেষ নেই ভক্তদের।”

 

View this post on Instagram

 

A post shared by Shabana Azmi (@azmishabana18)

UUNCHAI সম্পর্কে

উনচাই রচনা ও পরিচালনা করেছেন সুরজ বরজাতিয়া। সিনেমাটিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি অভিনয় করেছেন বোমান ইরানি, অনুপম খের এবং পরিণীতি চোপড়া। এটি 11 নভেম্বর, 2022-তারিখে বড় পর্দায় মুক্তি পাবে৷

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের