গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

Share:

নিজস্ব প্রতিনিধি: হৃতিক রোশন এখন অতীত। অভিনেতা আরসলান গোনির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান। বিচ্ছেদের পর দুজনেই নিজেদের পছন্দের জীবন বেছে নিয়েছেন হৃতিক-সুজান। এবার সুজান ও আরসলানের একটি রোম্যান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও অনুরাগীদের মন কেড়ে নিয়েছে।  

ভিডিওটিতে সুজান তাঁর প্রেমিক আরসলানের  সঙ্গে বেশ কিছু রোমান্টিক ও অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করেছেন। দুজনকে বিভিন্ন জায়গায় একে অপরের সঙ্গে রোমান্স করতে দেখা  গিয়েছে। আরসলানের বাহুডোরে ধরা দিয়েছেন সুজান। একটি ছবিতে সুজানকে তার প্রেমিককে চুম্বন করতেও দেখা  গিয়েছে। ভিডিও শেয়ার করে সুজান লিখেছেন,  ‘কারণ শুধু আজ নয়, প্রতিদিন তুমি আমাকে খুব বিশেষ অনুভব করাও, এখন থেকে চিরকাল পর্যন্ত।’ আরসলানের জন্য সুসানের রোমান্টিক পোস্টটি ভক্তদের মন জয় করে নিচ্ছে। কমেন্ট সেকশনে হার্ট ও আগুনের ইমোজি দিয়ে অনেকেই এই জুটিকে ভালবাসায় ভরিয়েছেন।

আরও পড়ুন: শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

উল্লেখ্য, ২০০০ সালে হৃতিক রোশন ও সুজান খানের বিয়ে হয়। তাঁদের দুই ছেলে রয়েছে। ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হলেও সন্তানের দায়িত্ব পালনে এখনও একসঙ্গে দেখা যায় দু’জনকে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন হৃতিক ও সুজান। অন্যদিকে, হৃতিক রোশন বর্তমানে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন।   সুজানও আরসলান গোনির সঙ্গে নিজের সম্পর্ক লুকিয়ে রাখেননি। বিভিন্ন অনুষ্ঠান, পার্টি এবং ছুটির সফরে তাঁদের একসঙ্গে দেখা যায়।

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ