যৌন হেনস্থার শিকার নাবালিকা অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অভিনয় সেরে বাড়ি ফেরার পথে এবার যৌন হেনস্থার (Sexual assault) শিকার হলেন এক অভিনেত্রী (actress)। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মুম্বইতে। জানা গিয়েছে অভিযোগকারী অভিনেত্রী একজন নাবালিকা। শুটিং সেরে বাড়ি ফেরার পথে ট্রেনে এক ব্যক্তি তাঁকে যৌন হেনস্থা করে বলে জানা গিয়েছে। অভিযোগ ওই ব্যক্তি চলন্ত ট্রেনে অভিনেত্রীর কাঁধে এবং পিঠে হাত দেন। হেনস্থার শিকার হওয়া অভিনেত্রী রেল পুলিশের কাছে অভিযোগ জানালে দাদর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত ব্যাক্তির নাম ওমহারি সিংহ। তিনি পেশায় একজন শ্রমিক।

জানা গিয়েছে অভিনেত্রী শুটিং সেরে সন্ধ্যা ৮টা নাগাদ গোরেগাও থেকে থানে ট্রেনে বাড়ি ফিরছিলেন। তিনি ট্রেনের সাধারণ বগিতে উঠেছিলেন। অভিনেত্রীর সঙ্গে তাঁর এক পুরুষ বন্ধুও ছিল। এই সময়েই অভিযুক্ত ব্যাক্তি তাঁর কাঁধে এবং পিঠে হাত দেন। মুখ বুজে সহ্য করেননি অভিনেত্রীও তিনি ট্রেনে্র মধ্যেই ওই ব্যক্তিকে কষিয়ে থাপ্পর মারেন। পরে রেল পুলিশের কাছে অভিযোগ জানালে দাদর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি ঘটে ২০০৯ সালে। সেই সময় অভিযোগকারী অভিনেত্রীর বয়স ছিল ১৬ বছর এবং অভিযুক্তের বয়স ছিল ৩২ বছর।

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে পসকো (POSCO) আইনে এই মামলা রুজু করা হয়। মামলা চলাকালীন অভিযুক্ত ব্যক্তি দাবি করে সেই সময় ট্রেনে খুব ভিড় ছিল এবং ওই অভিনেত্রী ভিড়ের মধ্যে বুঝতে পারেননি তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন। অন্যদিকে অভিনেত্রী জানান তিনি খুব ভালো করেই ওই ছেলেটিকে দেখেছিলেন তাঁর কোনও ভুল হয়নি। মামলায় অভিযুক্তকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

মাদক পাচারকারীদের ধরতে চলন্ত গাড়ির ছাদে উঠে ৪০ কিমি ধাওয়া করল পুলিশ, শেষ পর্যন্ত যা হল….

‘সাধু-সন্তুদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

‘উনি তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন’, খোলা মঞ্চে নিজের হিট গানের সঙ্গে নাচলেন মমতা, বিতর্ক তুঙ্গে

রেললাইনের মাঝে আটকে গেল বালি বোঝাই লরি, ব্যাহত হাওড়া-বর্ধমান রুটে ট্রেন চলাচল

কানাডায় ভারতীয় বৃদ্ধাকে প্রণামের পর হাতে চুমু খেয়ে প্রায় ২০ লক্ষের গয়না চুরি

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ