চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করণ জোহরের মুকুটে নয়া পালক, ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাচ্ছেন পুরষ্কার

নিজস্ব প্রতিনিধি: করণ জোহর। বলিউডের একজন শীর্ষমানের পরিচালক-প্রযোজকদের মধ্যে একজন। যদিও তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। বলিউডে নেপোটিজম বিবাদ মুলত তাঁকে ঘিরেই উৎপন্ন। যাই হোক, এতে তাঁর মোটেও কোনও মাথাব্যাথা নেই। বলিউডের সকল তারকাদের সঙ্গে সুসম্পর্ক করণ জোহরের। কিছুদিন আগেই কেরিয়ারে ২৫ বছর পূর্ণ করলেন করণ জোহর। সেই নিয়ে ভক্ত থেকে ইন্ডাস্ট্রির লোকজন সবাই তাঁকে শুভেচ্ছা জানায়। তবে এবার তাঁর আন্তর্জাতিক প্লাটফর্মে নাম তোলার পালা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বৈশ্বিক বিনোদন শিল্পে অবদানের জন্য ব্রিটিশ পার্লামেন্ট করণ জোহরকে সম্মানিত করতে চলেছে। বলিউডে তাঁর অবদান অনস্বীকার্য। সিনেমার প্রতি তাঁর অসাধারণ শৈলী রয়েছে।

‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘কভি খুশি কাভি গম’-এর মতো একাধিক আইকনিক সিনেমাগুলি তাঁর হাতেই নির্মিত। যেগুলি শুধু ভারতেই নয়, সারাবিশ্বে রীতিমতো জনপ্রিয়তা অর্জন করেছে৷ সুতরাং বিশ্বব্যাপী বিনোদন দিয়েছেন তিনি সবাইকে। এবার তাঁর মুকুটে নয়া পালক, বিশ্ব বিনোদন শিল্পে অসামান্য অবদানের জন্য খুব শীঘ্রই চলচ্চিত্র নির্মাতাকে লোননের ব্রিটিশ পার্লামেন্টে সকল সংসদ সদস্যদের উপস্থিতিতে সম্মানিত করা হবে। ইভেন্টটি হবে আগামী ২০ জুন মঙ্গলবার প্যালেস অফ ওয়েস্টমিনস্টার হাউসে। যেটি হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস, যুক্তরাজ্যের সংসদের দুটি কক্ষের মিলনস্থল৷

ঘটনাচক্রে, করণ তাঁর ‘KKHH’, ‘K3G’ এবং ‘Ae Dil Hay Mushkil’-এর মতো একাধিক ছবির শুটিং করেছেন UK-তে। আর ‘কেজি’ এবং ‘মাই নেম ইজ খান’ও যুক্তরাজ্যের বক্স অফিসে সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি। দিন কয়েক আগেই করণ তাঁর পরবর্তী ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-এর টিজার প্রকাশ করছেন। যেটি করণের ৭ বছর পর পরিচালনা য় প্রত্যাবর্তিত ছবি। ছবির টিজার শেয়ার করে তিনি লিখেছিলেন, “৭ বছর পর… আবার পরিচালকের চেয়ারে… আমি উত্তেজিত, নার্ভাস এবং তবুও আমাদের প্রেম কাহানির শেষ ল্যাপ শুরু করতে পেরে খুব খুশি। আপনার প্রতি আমাদের ভালবাসার সঙ্গে খুব শীঘ্রই আসছে। #রক্যাউররানিকিপ্রেমকাহানি”। আলিয়া ভাট, রণবীর সিং, জয়া বচ্চন, ধর্মেন্দ্র এবং শাবানা আজমি অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে।

 

Published by:

Share Link:

More Releted News:

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

অপেক্ষার অবসান! রণবীর-ভিকি-আলিয়ার ‘Love and War’ মুক্তির দিনক্ষণ ঘোষণা

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

ভাট পরিবারে ফের বিয়ের সানাই, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন আলিয়ার দিদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ