চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কঠোর নিরাপত্তাকে তোয়াক্কা না করেই সলমনকে জড়িয়ে ধরল ক্ষুদে ফ্যান, এরপর…

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রেটিদের যেখানেই দেখা যাক না কেন, তাঁদের সঙ্গে সেলফি তোলার জন্যে একেবারে হুমড়ি খেয়ে পড়ে ভক্তরা। বিশেষ করে মুম্বই বিমানবন্দরে বেশি ফুটে ওঠে এই সব দৃশ্য গুলি। মাঝে মধ্যে ভক্তদের সেলফি তোলাই যেন কাল হয়ে যায় তারকাদের কাছে। যাই হোক কিছুদিন আগেই এয়ারপোর্টে এক ভক্ত সেলফি তুলতে এলে তাঁকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন শাহরুখ খান। যে ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। এসআরকে হেটার্সরাও কম নিন্দে-মন্দ করেনি বাদশা কে।

তবে এবার সলমনের এমন একটা ভিডিও ছড়াল তা দেখে একেবারে মন জুড়িয়ে গেল সোশ্যাল বাসীদের। সলমনের ব্যবহার দেখে সাধারণ মানুষের ধারনা যেন একেবারে বদলে গেল। ইনস্টাগ্রামে এক পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, এয়ারপোর্টে প্রবেশ করছেন সলমন খান। সঙ্গে রয়েছেন তাঁর টাইট নিরাপত্তা। আর ভাইজানকে দেখা মাত্রই হঠাৎ ছুটে আসে একটি বাচ্চা। সলমন হাত মেলাতে গেলে বাচ্চাটি জড়িয়ে ধরে নায়ককে।

এরপর বাচ্চাটির পিঠ থাবরে মাথায় হাত বুলিয়ে দেন ভাইজান। কথাও বলেন। পাশে নিরাপত্তারক্ষী শেরা থাকলেও, একবারও বাধা দেননি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই ভিডিয়োর কমেন্ট সেকশনে উপচে পড়ছে ভিড়। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সলমন ভক্তরা। একজন কমেন্ট করলেন, ‘সলমন খান বরাবরই বাচ্চাদের ভালোবাসে। ছোটদের সঙ্গে ওঁনার রসায়ন অসাধারণ।’ আরেকজন লিখলেন, ‘মাটির মানুষ। আর শাহরুখ-ভক্তদের দেখা উচিত এই ভিডিয়ো।’ মাসখানেক আগে শাহরুখ খানের কাশ্মীর থেকে ফেরার পথে বিমানবন্দরে তাঁকে দেখে একজন সেলফি তুলতে এলে তাঁকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন। বেশ ভ্যাবাচাকা খেয়ে যায় সেই ব্যক্তি। তবে শাহরুখ আর সলমনের ভক্ত দের সঙ্গে যতই ঝগড়া হোক না কেন, দুই নায়কের রসায়ন দেখতে ভালবাসেন সবাই।

Published by:

Share Link:

More Releted News:

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ