দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম মহিলা পরিচালক হিসেবে রেকর্ড, মাত্র ২ সপ্তাহেই বিশ্বব্যাপী ‘বার্বি’র আয় ৮ হাজার ৩০০ কোটি

নিজস্ব প্রতিনিধি: একাধিক দেশে নিষিদ্ধতার শিরোপা পেলেও বক্সঅফিসে বাজিমাত ‘বার্বি’র। গত ২১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে হলিউডের দুই নামজাদা পরিচালকের ছবি ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ এবং গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি’। মুক্তির পরে দুই ছবিকে ঘিরে জোরদার বিতর্ক শুরু হলেও বক্সঅফিসে তার কোনও আঁচ পড়েনি। দুই ছবি ঘিরেই বক্সঅফিসে চলছে তুমুল প্রতিযোগীতা। কিন্তু জয় হল মহিলা পরিচালক গ্রেটা গারউইগের বার্বির। দুই সপ্তাহের মধ্যেই প্রায় ৮ হাজার ৩০০ কোটি ব্যবসা করে ফেলল বার্বি। রবিবার, ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স প্রকাশ করেছে যে, ফিল্মটি সপ্তাহান্তে মোট $1.0315 বিলিয়ন (A$1.56 বিলিয়ন, £800 মিলিয়ন) আয় করেছে, যার মধ্যে উত্তর আমেরিকা থেকে ৪৫৯ মিলিয়ন ডলার এবং অন্যান্য বাজার থেকে 572.1 মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি।

সুতরাং ‘বার্বি’ বিশ্বব্যাপী বক্সঅফিসে $1 বিলিয়ন আয় ছাড়িয়েছে। বিশ্বের প্রথম মহিলা পরিচালক হিসেবে রীতিমতো রেকর্ড গড়লেন তিনি। এর আগে গ্যাল গ্যাডট অভিনীত এবং প্যাটি জেনকিন্স পরিচালিত ‘ওয়ান্ডার ওম্যান’ বিশ্বব্যাপী $823 মিলিয়ন উপার্জন করেছিল। অন্যদিকে আন্না বোডেন এবং রায়ান ফ্লেকের ক্যাপ্টেন মার্ভেলও বিশ্বব্যাপী $1.1 বিলিয়ন আয় করেছিল। অন্যদিকে ক্যাথরিন হার্ডউইকের দায়িত্বে থাকা, “টোয়াইলাইট” ফ্র্যাঞ্চাইজি $408 মিলিয়ন উপার্জন করেছিল।

কিন্তু এবার সবকিছুকে ছাপিয়ে গেল বার্বি। উল্লেখ্য ‘বার্বি’ ছবিটি এত উপার্জন করার প্রধান কারণ, এই ছবিতে ফুটে উঠেছে গ্রেটার নারীবাদী মননের ছাপ। ছবির মাধ্যমে পিতৃতন্ত্রের বিরুদ্ধে নারীবাদের পাঠ পড়িয়েছেন গ্রেটা। তাই ছবিতে বেছে নেওয়া হয়েছে ‘বার্বি’র মতো এক বহুলচর্চিত চরিত্রকে, যা ৯ থেকে ৯০ সকল নারীদের কিশোরী থেকে তরুণী হয়ে ওঠার যাত্রায় ফুটে ওঠে। বার্বি বিশ্বব্যাপী ‘ওয়ান্ডার ওম্যান’-এর $821.8 মিলিয়ন বিশ্বব্যাপী মোট আয়কে ছাড়িয়ে গিয়েছে। পরিচালকের দাবি এই ছবি জয়ের জন্যে একটাই কারণ তা হল বিশ্বের সমস্ত মহিলাদের দৃষ্টি আকর্ষণ। তাই প্রেক্ষাগৃহে বেশি ভিড় জমিয়েছে মহিলারা।

Published by:

Share Link:

More Releted News:

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ