Loading live market data...
Loading active stocks...
Connecting...

পিতা ও পুত্রের অনুরূপ ‘দহি হান্ডি’র দৃশ্য, জ্বলজ্বল করছে অমিতাভের ইনস্টাগ্রামে

একইসঙ্গে অভিষেক বচ্চনের ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত হ্যাপি নিউ ইয়ারের ঠিক এমনই একটি অনুরূপ ভিডিও পোস্ট করলেন। যেখানে দেখা যাচ্ছে, অভিষেক বাবার মতোই খুদদার ছবিতে দেখানো দহি হান্ডি সিকোয়েন্সের অনুরূপ করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। এই দিনটিকে গোকুলাষ্টমীও বলা যায়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন স্মরণে প্রতি বছর এই দিনটিতে গোকুলাষ্টমী উদযাপন করে গোটা দেশ। হিন্দু পুরাণের রীতি অনুযায়ী, এদিন গোপাল বিভিন্ন পদ রান্না করে নিবেদন করা হয়। পাশাপাশি প্রিয়জনদের আমন্ত্রণ জানানো হয়, মিষ্টি খাওয়া এবং ভগবান কৃষ্ণের পোশাকে অনেক পরিবারের শিশুদের সাজানো হয়। এদিকে বলিউড সেলিব্রিটিরা অনন্য এবং ভিন্ন উপায়ে ভক্তদের ‘শুভ জন্মাষ্টমী’ শুভেচ্ছা জানাতে কোনও কসরত ছাড়ছেন না। সম্প্রতি, অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে নিজের এবং তাঁর পুত্র অভিষেক বচ্চনের অভিনীত একটি চলচ্চিত্রের জন্মাষ্টমীর দৃশ্য শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।

পিতা ও পুত্রের অনুরূপ ‘দহি হান্ডি’র দৃশ্য

জন্মাষ্টমীর শুভ লগ্নে, অমিতাভ বচ্চন তাঁর ইনস্টাগ্রামে, নিজের সিনেমা খুদ-দার এবং অভিষেক বচ্চনের চলচ্চিত্র ‘Happy New Year’ এর জন্মাষ্টমী উদযাপনের একটি দৃশ্যের ভিডিও ভাগ করে নিয়েছেন। ক্লিপটিতে দেখা গিয়েছে, অমিতাভ একটি মনুষ্য পিরামিডে আরোহণ করে দহি হান্ডি ফাটালেন, যেটি তাঁর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র খুদদারের দৃশ্য, এবং একইসঙ্গে অভিষেক বচ্চনের ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত হ্যাপি নিউ ইয়ারের ঠিক এমনই একটি অনুরূপ ভিডিও পোস্ট করলেন। যেখানে দেখা যাচ্ছে, অভিষেক বাবার মতোই খুদদার ছবিতে দেখানো দহি হান্ডি সিকোয়েন্সের অনুরূপ করছেন। ভিডিওটি শেয়ার করে, বিগ বি ক্যাপশনে লিখেছেন, “আলা রে আলা গোবিন্দ আলা।”

আর এই পোস্টটি অনলাইনে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা মন্তব্য বিভাগে ভুরি ভুরি মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “দুজনেই দুর্দান্ত শিল্পী, এবি বনাম এবি।” আরেকজন লিখেছেন, “বাবার মতো ছেলে।” অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন নন্দাও এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “ওহ এবি, জুনিয়র বচ্চন আপনি আমাকে এতে খুব হাসিয়েছিলেন।”

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

ছেলের সাফল্যে অভিভূত অমিতাভ বচ্চন

এপ্রিলের শুরুতে, অমিতাভ বচ্চন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে অভিষেকের অভিনয় দক্ষতার প্রশংসা করে একটি সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করেছিলেন। সেই নিবন্ধে, অভিষেকের ওটিটি সাফল্যের কথা উল্লেখ করেছেন নায়ক। পোস্টটি শেয়ার করে, ঝুন্ড অভিনেতা ক্যাপশনে দিয়েছিলেন, “প্রত্যেক বাবার স্বপ্ন এবং আমার জন্য একটি পরিপূর্ণতা!! এত গর্ব এবং আনন্দ আপনি আমাকে এবং সমস্ত দর্শকদের দিয়েছেন!’

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার