‘বুম্বাদা তুমি গড়্গড়িয়া আসো, প্রণাম করব’ বীরভূম থেকে সোনামণি

'শিলাজিৎকে ধন্যবাদ আমাদের এতটা কাছে নিয়ে আসার জন্য। তোমাদের এই ভালোবাসা আছে বলেই আমি আছি। আমার পাশে থেকো, সাথে থাকো।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গায়ক শিলাজিৎ মজুমদার। কলকাতার পাশাপাশি বীরভূম তাঁর দ্বিতীয় বাড়ি বলা যেতে পারে। আর সেখান থেকেই  বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এক ভিডিওর মাধ্যমে নতুন এক মানুষের সঙ্গে পরিচয় করালেন শিলাজিৎ। বীরভূমের গড়্গড়িয়া গ্রাম। সেই গ্রামে সকলেই নাকি দাদা বলে সম্বোধন করেন গায়ককে। কিন্তু  সোনামণি রুজ নামের এক মহিলার সঙ্গে পরিচয় করানোর উদ্যোগ নিলেন শিলাজিৎ। বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এই গ্রামেও তেমন মানুষ রয়েছেন আর তাঁদের মধ্যে থেকেই একজন হলেন সোনামণি। শিলাজিতের কাছে নাকি তিনি প্রায়ই আবদার করেন বুম্বাদার সঙ্গে একবার দেখা করার।

শেষমেশ এক ভিডিওই বানিয়ে ফেললেন গায়ক। শুরুতেই বললেন বুম্বাদাকে উদ্দেশ্য করে ‘বুম্বাদা আমি শিলাজিৎ, যদি আমাকে চিনতে না পারো তাই আরও একবার পরিচয় দিলাম।’ জানান, তিনি এখন বীরভূমের এক গ্রাম গড়্গড়িয়াতে আছেন। সেখানেই এক বোন রয়েছেন সোনামণি। যে বুম্বাদার বিশাল এক ভক্ত। ভিডিওতে সোনামণি রুজের কাছে শিলাজিৎ জানতে চান সে কী বলতে চায় বুম্বাদাকে? উত্তরে সোনামণি বলেন, ‘দাদা তুমি একবার গরগড়িয়া এসো। তোমাকে আমি দেখবো, তোমাকে আমি প্রণাম করব, তোমাকে একবার দেখব। তুমি একবার সময় করে এসো।

আরও পড়ুন   বীরভূমের সোনামণিই এখন Talk of the Town

 

এই কথার পর সোনামণিকে মজার ছলে শিলাজিৎ জিজ্ঞেস করে ‘কে তোমার দাদা? আমি না বুম্বাদা?’ সোনামণি বলেন, ‘বুম্বাদা দাদা।’ শিলাজিৎ জিজ্ঞেস করেন ‘আমি কেউ নই?’ সোনামণির উত্তর ‘বটে’। অর্থাৎ শিলাজিৎ অবশ্যই দাদা কিন্তু বুম্বাদা আগে। শুধু তাই নয় মজার ছলে শিলাজিৎ বলেন, ‘বুম্বাদাকে এমন মার মারব না!’ সোনামণির উত্তর ‘না এমন করবে না।’ সবকিছুর শেষে বুম্বাদাকে শিলাজিৎ একান্ত অনুরোধ করেন তিনি যখন বীরভূমে আসেন তখন যেন সময় করে একবার হলেও গড়্গড়িয়া গ্রামে আসেন সোনামণিদের জন্য।

ইতিমধ্যেই এই ভিডিও দেখে উত্তর দিয়েছেন বুম্বাদা। ফেসবুকে একটি ভিডিও বার্তায় সোনামণিকে প্রসেনজিৎ বলেছেন- ‘শিলাজিৎকে ধন্যবাদ আমাদের এতটা কাছে নিয়ে আসার জন্য। তোমাদের এই ভালোবাসা আছে বলেই আমি আছি। আমার পাশে থেকো, সাথে থাকো। কারণ তোমরাই আমার প্রেরণা। পরিস্থিতি  একটু স্বাভাবিক হলেই আমি শিলার সঙ্গে কথা বলে আমি তোমাদের সঙ্গে দেখা করতে যাব। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।’

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে