গুরুতর অসুস্থ দাদু, আইফার উদ্দেশ্যে রওনা হয়েও মাঝপথে ফিরে এলেন আলিয়া

সম্প্রতি ফুসফুসের জটিলতার কারণে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন আলিয়ার দাদু। সংক্রমণ আরও খারাপ হওয়ায় চিকিৎসকরা তাঁকে আইসিইউ তে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৬ এবং ২৭ মে দুদিন ধরে চলল আবুধাবিতে ‘IIFA’-পুরস্কার অনুষ্ঠান। বলিউডের তারকাদের কাছে এটি অনন্য সম্মান। এবার আইফা অ্যাওয়ার্ডের মধ্যমণি ছিলেন বলিউডের একাধিক তারকা। সেরা অভিনেত্রী হলেন, আলিয়া ভাট এবং সেরা অভিনেতা হৃতিক রোশন। সঙ্গে ব্রহ্মাস্ত্র এবং গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির ঝুলিতে এলো একাধিক পুরস্কার। সলমন খান থেকে শুরু করে ভিকি কৌশল, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, মৌনি রায় থেকে উর্বশী রাউতেলা, জ্যাকলিন ফার্নান্দেজ, কৃতি শ্যানন-সহ একাধিক তারকা এবার আইফার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। ফাটিয়ে পারফরম্যান্স দিয়েছেন কৃতি-সলমন-জ্যাকলিনরা। তবে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জন্যে আলিয়া ভাট সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেও বেশি পুরস্কার গিয়েছে ব্রহ্মাস্ত্রের ঝুলিতে। বিক্রম বেধার জন্যে সেরা পুরস্কার পেয়েছেন হৃতিক রোশন, এবং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মাধবন। প্রবীণ অভিনেতা নীল কাপুরও সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন। সঞ্চালকের ভূমিকায় ছিলেন, সলমন, জ্যাকলিন, অভিষেক বচ্চন, ভিকি কৌশলরা।

কিন্তু সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেও আইফা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি আলিয়া ভাট। কিছুদিন আগেই কোরিয়া থেকে ফিরেছেন আলিয়া। সেখানে তিনি গুচ্চি ফ্যাশন শোতে উপস্থিত হয়েছিলেন, কারণ কিছুদিন আগেই গুচ্চির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন তিনি। কিন্তু দেশে ফিরতে দাদুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। কারণ কী? সেই কারণেই আইফাতে উপস্থিত হতে পারেননি আলিয়া ভাট। মিডিয়া রিপোর্ট অনুসারে, আলিয়ার দাদা অর্থাৎ সোনি রাজদানের বাবা নরেন্দ্র রাজদানের অবস্থা সংকটজনক। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ। সম্প্রতি ফুসফুসের জটিলতার কারণে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন আলিয়ার দাদু। সংক্রমণ আরও খারাপ হওয়ায় চিকিৎসকরা তাঁকে আইসিইউ তে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। তবে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়, এবং বাড়িতেই আরাম করার নির্দেশ দেওয়া হয়। টাইমস অফ ইন্ডিয়ার মতে, আলিয়া ভাট আইফার জন্যে বিমানবন্দরে পৌঁছেছিলেন, কিন্তু তিনি দাদার অসুস্থতার কথা শুনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর বয়স ৯৫।

এখানে রইল আইফা অ্যাওয়ার্ডের সম্পূর্ণ বিজয়ীর তালিকা

  • শ্রেষ্ঠ চলচ্চিত্র: দৃশ্যম ২
  • সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট)
  • প্রধান চরিত্রে সেরা অভিনেতা (মহিলা): আলিয়া ভাট (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
  • প্রধান চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ): হৃতিক রোশন (বিক্রম বেধা)
  • পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা (মহিলা): মৌনি রায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান)
  • পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ): অনিল কাপুর (জুগ জুগ জিয়ো)
  • সিনেমায় ফ্যাশনের জন্য অসামান্য কৃতিত্ব: মনীশ মালহোত্রা
  • ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্ব: কমল হাসান
  • সেরা অভিযোজিত গল্প: আমিল কেয়ান খান এবং অভিষেক পাঠক (দৃশ্যম ২)
  • সেরা মৌলিক গল্প: পারভেজ শেখ এবং জসমিত রিন (ডার্লিংস)
  • আঞ্চলিক সিনেমায় অসামান্য কৃতিত্ব: রীতেশ দেশমুখ পরিচালিত মারাঠি ছবি বেদ
  • সেরা ডেবিউ (পুরুষ): শান্তনু মহেশ্বরী (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) এবং বাবিল খান (কালা)
  • সেরা ডেবিউ (মহিলা): খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)
  • সেরা প্লেব্যাক গায়িকা (মহিলা): শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র ১-এর রসিয়া গানের জন্য)
  • সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র ১-এর কেশরিয়া গানের জন্য)
  • সেরা সঙ্গীত পরিচালনা: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা)
  • সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র ১-এর কেশরিয়া গানের জন্য)
  • সেরা সিনেমাটোগ্রাফি: গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
  • সেরা চিত্রনাট্য: গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
  • সেরা সংলাপ: গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
  • টাইটেল ট্র্যাকের জন্য সেরা কোরিওগ্রাফি: ভুল ভুলাইয়া ২
  • সেরা সাউন্ড ডিজাইন: ভুল ভুলাইয়া ২
  • সেরা সম্পাদনা: দৃশ্যম ২
  • সেরা স্পেশ্যাল এফেক্ট (ভিজ্যুয়াল): ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা
  • সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: বিক্রম বেধা
  • সেরা সাউন্ড মিক্সিং: মনিকা ও মাই ডার্লিং

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে