অমিতাভের ছবি দেখে কেঁদে ভাসালেন আমির

অমিতাভের নতুন ছবি 'ঝুন্ড'-র স্পেশ্যাল স্ক্রিনিং দেখে কেঁদে ভাসালেন আমির খান। সমাজকর্মী বিজয় বারসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে নতুন এই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অমিতাভের নতুন ছবি ‘ঝুন্ড’-র স্পেশ্যাল স্ক্রিনিং দেখে কেঁদে ভাসালেন আমির খান। সমাজকর্মী বিজয় বারসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে নতুন এই ছবি। বস্তির পিছিয়ে থাকা শিশুদের নিয়ে কাজ করেছিলেন তিনি। বস্তির শিশুদের নিয়ে গড়ে তুলেছিলেন নতুন ফুটবল টিম। সেই চরিত্রেই দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। আর সেই ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়েই উপস্থিত ছিলেন স্বয়ং আমির খান । তাঁর জন্য এক ব্যাক্তিগত স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। আর সেখানেই অমিতাভের এই নতুন ছবি দেখতে দেখতে আপ্লুত হলেন আমির। কেঁদে ফেললেন ছবিটি দেখে। সেই ভিডিও ইতিমধ্যেই টি সিরিজের পক্ষ থেকে তাঁদের ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়েছে।

ছবির পরিচালক নাগরাজ পোপটরাও মঞ্জুলে ও প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে ছবি প্রসঙ্গে কথা বলেছেন আমির। তিনি এমনও বলেছেন যে গত ২৫-৩০ বছরে তিনি যা শিখেছিলেন বা শিখেছেন সেই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে এই ছবি। এছাড়াও বিগ বির এই ছবিকে তাঁর সমস্ত ছবির মধ্যে সেরা ছবি বলেও উল্লেখ করেন আমির। ‘অদ্বিতীয়’ বলেন ‘ঝুন্ড’কে । শুধু তাই নয়, অমিতাভ প্রসঙ্গে বলতে গিয়ে আমির বলেছেন ‘উনি আমাদের অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছেন তাঁর এতদিনের ক্যারিয়ারে। কিন্তু এই ছবি সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। এই ছবি তাঁর অভিনীত সেরা ছবি হয়ে থাকবে। শুধু আমির নন, সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে নিজের ছবি দেখে নিজেই খুশিতে উচ্ছ্বসিত অমিতাভ স্বয়ং।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের