‘মহিলাদের পছন্দের ক্ষেত্রেও ওঁর রুচি দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান। গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রেমে সিলমোহর দেওয়ার একবছর পর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নায়ক। আগামী ৫ জুলাই মুম্বইয়ে নিজের বাসভবনেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারবেন নায়ক। প্রেমিকা গৌরী স্প্র্যাট হবে তাঁর তৃতীয় স্ত্রী। জানা গিয়েছে, তাঁর বিয়েতে প্রধান অতিথিদের তালিকায় রয়েছেন শাহরুখ খান, সলমান খান। এবার পছন্দের নায়কের তৃতীয় বিয়ে নিয়ে মশকরা করলেন কাজল এবং জুহি চাওলা।

গতকাল ১৩ জুন মুম্বইয়ে বসেছিল আশুতোষ গোয়ারিকর ছবি ‘লগান’ এর ২৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠান। যেখানে হবু স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন ছবির নায়ক আমির খান। পাশাপাশি ছবির অনেক কলাকুশলীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সলমান খান, করিনা কাপুর, অভিনেত্রী কাজল, জহি চাওলাও সেখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি আমিরের প্রাক্তন স্ত্রী রীণা দত্ত ও তাঁদের ছেলে জুনায়েদ খান এবং ইরা খান, তাঁর স্বামী নুপুর শিখরও উপস্থিত ছিলেন। ইমরান খানও তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটনকে নিয়ে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানের মাঝেই কাজলকে আমিরের প্রেম জীবন নিয়ে কটাক্ষ করতে দেখা যায়। অভিনেত্রী কাজল, আমিরের সঙ্গে ‘ফানা’ এবং ‘ইশক’-এ কাজ করেছেন। অভিনেতার প্রেম জীবন নিয়ে মজা করে ঠাট্টা করেন।

উদযাপনের সময়, কাজল এবং জুহি চাওলাকে আমির সম্পর্কে কিছু বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন কাজল বলেন, ‘আচ্ছা, আমি নতুন করে কী বলব? আমির সম্পর্কে একটা কথা বলা যায়, তাঁর প্রযোজনা সংস্থা নিঃ সন্দেহে প্রমাণ করেছে সিনেমার ব্যাপারে তাঁর রুচি কতটা অসাধারণ। ‘লগান’ থেকে শুরু করে এখনও পর্যন্ত তিনি রুচিসম্মত ছবিতেই অভিনয় করে গিয়ে ছেন। শুধু সিনেমা নয়, নারীদের ব্যাপারেও তাঁর রুচি দুর্দান্ত।’ কাজলের মন্তব্যের পর আমির হো হো করে হেসে ওঠেন এবং দৃশ্যত বিব্রত হয়ে পড়েন, দর্শকদের উল্লাসের মধ্যে তাঁর মুখ লজ্জায় লাল হয়ে ওঠে।

এরপর আমির খানের সঙ্গে তাঁর দীর্ঘ ও গৌরবময় পথচলা নিয়ে জুহি চাওলাকে কিছু বলতে বলা হলে তিনি উত্তর দেন, ‘আমার কিছু বলার নেই। আমিরকে নিয়ে আমার এত কথা বলার আছে যে, বলতে শুরু করলে পুরো সন্ধ্যাটাই কেটে যাবে। কারণ ‘কায়ামাত সে কায়ামাত তক’ ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছিলাম, ওটা ছিল আমিরের প্রথম ছবি। আমার সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁরা এখন অনেক বড় সাফল্য পেয়েছেন।’ জুহি এবং আমির ১৯৮৮ সালে মনসুর খানের রোমান্টিক ড্রামা ‘কায়ামত সে কায়ামত তক’-এ একসঙ্গে অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন। এরপর তাঁরা মহেশ ভাটের ১৯৯৩ সালের  ‘হাম হ্যায় রহি পেয়ার কে’ এবং রাজকুমার সন্তোষীর ১৯৯৪ সালের বাডি কমেডি ‘আন্দাজ আপনা আপনা’-র মতো কাল্ট ক্লাসিক ছবিতেও একসঙ্গে কাজ করেছেন।

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী