প্রাক্তন স্ত্রী ও ছেলেকে নিয়ে কাতারে আমির খান, পুরনো মেজাজে নায়ককে দেখে আপ্লুত ভক্তকুল

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে সপরিবারে কাতারে গিয়েছেন আমির। সোশ্যাল মিডিয়ায় আমিরের ফ্যান পেজ থেকে ভাইরাল হয়েছে নায়কের কাতার থেকে একাধিক ছবি এবং ভিডিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘লাল সিং চাড্ডা’-র ব্যর্থতার পর বলিউডের ‘মিঃ পারফেক্টশনিস্ট’-এর দেখা পাওয়া এখন প্রায় দুষ্কর। লাল সিং চাড্ডার ব্যর্থতা আমিরের কেরিয়ারকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যাই হোক, কিছুদিন আগেই আমির নিজেই জানিয়েছিলেন অভিনয় থেকে ইতি টানবেন তিনি, তিনি তাঁর প্রযোজনা সংস্থার উপর এবার জোর দেবেন। কিছুদিন আগেই মেয়ে ইরা খানের বাগদান অনুষ্ঠানে হাসিমুখে উপস্থিত হয়েছিলেন আমির, ধুতি-পাঞ্জাবীতে দেখা মিলেছিল নায়কের। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ছেলে আজাদ রাও খানের সঙ্গে ফের দেখা মিলল আমির খানের। তবে কি প্রাক্তন স্ত্রী-পুত্রের সঙ্গে ঘুরতে গেলেন নায়ক বা পারিবারিক ছুটি?

উত্তরে জানা গেল কোনও পারিবারিক ছুটি নয়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে সপরিবারে কাতারে গিয়েছেন আমির। সোশ্যাল মিডিয়ায় আমিরের ফ্যান পেজ থেকে ভাইরাল হয়েছে নায়কের কাতার থেকে একাধিক ছবি এবং ভিডিও। চলমান ফিফা বিশ্বকাপে অংশ নিতে কাতারে গিয়েছেন তিনি। গত ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে, আমিরকে কাতারের লুসাইল স্টেডিয়ামের বাইরে কিরণ এবং আজাদের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে।

অভিনেতাকে একটি বেইজ টি-শার্ট এবং কালো ক্যাপ্রিসে দেখা গেলেও তাঁর ছেলে আজাদকে একটি আর্জেন্টিনার জার্সিতে দেখা গিয়েছে। কিরণকেও আরামদায়ক পোশাকে দেখা গিয়েছে। ছবিগুলি অনলাইনে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে অভিনেতার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে গিয়েছেন। কারণ লাল সিং চাড্ডার ব্যর্থতার পর নায়ক একেবারেই লাইমলাইট থেকে আড়ালে চলে গিয়েছিলেন। তাই অভিনেতাকে জীবনের মূল পর্বে ফিরতে দেখে আনন্দ প্রকাশ করেছেন ভক্তরা৷ একজন বলেছেন, “আগের মতো হাসছেন।”

আসলে আমির খান একজন ফুটবলপ্রেমী। তিনি শুধু ফুটবল ম্যাচই দেখেন না, খেলতেও পছন্দ করেন। এই বছরের শুরুর দিকে, তাঁর প্রোডাকশন হাউসের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছিল, নায়ক তাঁর ছেলে আজাদের সঙ্গে বৃষ্টিতে ফুটবল খেলছেন। আজাদ আমির এবং কিরণ রাওয়ের ছেলে। ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়। কিন্তু ২০২১ সালের জুলাই মাসে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। যাইহোক, যদিও দুজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক বর্তমান।

 

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক