মুম্বইয়ের অনুষ্ঠানে দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে ধরা দিলেন আমির খান

সোমবার সন্ধ্যায়, ২১ শে আগস্ট, মনসুর খানের বই লঞ্চ অনুষ্ঠানে রীনা দত্ত এবং কিরণ রাওকে পাপারাজ্জিরা একেবারে ঘিরে ধরে। তাঁরা তাঁদের পরিচিতদের সঙ্গে দেখা করেন, ছবি তোলার জন্য পোজও দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমির খান, বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট। পেশাগত দিকে তিনি সফল হলেও, ব্যক্তিগত জীবনে তিনি বেশ চর্চিত। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’-তে, বক্সঅফিসে চরম ব্যর্থতার মুখে পতিত হয় এই ছবি। যাই হোক, অভিনেতা তাঁর শেষ ছবির ব্যর্থতার কারণে কোনও নতুন ছবিতে এখনও সাইন করেননি। জানিয়েছেন, তিনি কয়েক বছর অভিনয় থেকে দূরেই থাকবেন। যদি মন হয়, তাহলে নতুন করে শুরু করবেন। পরিবারকে সময় দেবেন অভিনেতা। তবে বর্তমানে তাঁকে অভিনয়ে না দেখা গেলেও একাধিক ইভেন্টে নায়ক অংশগ্রহণ করেন। এই যেমন সম্প্রতি মুম্বইতে অভিনেতা তাঁর চাচাতো ভাই মনসুর খানের বই লঞ্চ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আর তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন তাঁর বড় ছেলে জুনায়েদ খান, এছাড়াও অনুষ্ঠানে ছিলেন আমিরের প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও। সেদিনের ইভেন্টের মুখ্য মুখই ছিলেন আমিরের দুই প্রাক্তন। তবে দুজন পরস্পরের সতীন হওয়া সত্ত্বেও তাঁদের একে অপরের মধ্যে ভাব বিনিময় এদিন সবার নজর কেড়েছিল। তাঁদের একে অপরের বন্ধন দেখে নেটিজেনরাও হতবাক হয়েছিলেন।

সোমবার সন্ধ্যায়, ২১ শে আগস্ট, মনসুর খানের বই লঞ্চ অনুষ্ঠানে রীনা দত্ত এবং কিরণ রাওকে পাপারাজ্জিরা একেবারে ঘিরে ধরে। তাঁরা তাঁদের পরিচিতদের সঙ্গে দেখা করেন, ছবি তোলার জন্য পোজও দেন। এদিন আমির দুই প্রাক্তন স্ত্রীই একেবারে জোড়ায় জোড়ায় ছিলেন। ক্যামেরা থেকে একেবারেই আলাদা নয়। এদিন কিরণ একটি নীল শার্টের নীচে সবুজ পোশাক পরেছিল এবং রীনা একটি কালো এবং সাদা পোশাক পরেছিলেন। জুনায়েদের সঙ্গে আমিরকে একাধিক পোজ দিতে দেখা যায়। আমির ১৯৮৬ সালে রীনাকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান, ছেলে জুনায়েদ এবং মেয়ে ইরা।

এরপর ২০০২ সালের ডিসেম্বরে, তাঁদের বিচ্ছেদ হয়ে গেলে ২০০৫ সালের ২৮ ডিসেম্বর কিরণ রাওকে বিয়ে করেন আমির, যিনি তাঁর ছবি লাগানের একজন সহকারী পরিচালক ছিলেন। এরপর ৫ ডিসেম্বর ২০১১ সালে, তাঁরা সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তান আজাদ রাও খানকে স্বাগত জানায়। কিন্তু এই সম্পর্কও টেকেনি তাঁদের, ২০২১ সালের জুলাই মাসের তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।বর্তমানে দুজনের কাছেই ছেলে আজাদ বড় হচ্ছেন। আসন্ন প্রজেক্টের বিষয়ে আমির একবার মিডিয়ার সঙ্গে কথোপকথনে বলেন, “এখন আমি আমার পারিবারিক জীবন উপভোগ করতে চাই, বাচ্চাদের সময় দিতে চাই, মাকে সময় দিতে চাই। অনেক কাজ করেছি, তাই এখন বিরতি দিয়েছি। সময় হলে আবার কাজে ফিরব।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে