আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৮ বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই, সচেতনতার বার্তা দিতেই বডি শেমিংয়ের শিকার আমির-কন্যা ইরা

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান, দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য যাত্রা নিয়ে সোচ্চার হচ্ছেন। মেয়ের এই পদক্ষেপ সঙ্গ দিচ্ছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টও। অভিনয়ে নাম লেখান নি ঠিকই, কিন্তু স্বাস্থ্য সচেতনতার কথা বললেও তিনি নিজে কতটা স্বাস্থ্য নিয়ে সিরিয়াস? সম্প্রতি শেষ হয়েছে তাঁর মানসিক যন্ত্রণা নিরাময়ের থেরাপি। প্রায় ৮ বছর ধরে তিনি এই থেরাপি নিচ্ছিলেন। শেষ থেরাপির পর তিনি একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। তা নিয়েই এখন নেটিজেনরা ইরাকে কটাক্ষ করছেন। তিনি জানিয়েছেন, মনোবিশ্লেষণের শেষ থেরাপি সেশনটি সম্পন্ন হওয়ার পর তিনি বুঝতে পারছেন যে, কাঠামোগত থেরাপির বাইরে বেঁচে থাকার অর্থ কী হতে পারে! তিনি তাঁর পোস্টে একটি ছবিও জুড়ে দিয়েছেন। যেখানে তাঁকে একটি সাধারণ সাদা টি-শার্ট এবং কালো শর্টস পরে দেখা যাচ্ছে। আর তাতেই ফের বডি শেমিংয়ের শিকার হলেন আমির-কন্যা ইরা।

এরপর ছবিগুলির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার থেরাপি শেষ হয়েছে গত ১৩ অক্টোবর। সপ্তাহে ৩ বার-৮ বছর ধরে মনোবিশ্লেষণের পর আমার থেরাপি শেষ হয়েছে। আমি এখন সুস্থ হয়ে উঠছি। তবে আমি এখনও ওষুধ খাচ্ছি, সম্ভবত ভবিষ্যতেও খাবো। আর থেরাপিতে না থাকার অর্থ হল আমার থেরাপিস্ট আমাকে নিয়ে আত্মবিশ্বাসী ছিল। আমি অনেক কিছু শিখেছি, আমার জীবনকে আরও সহায়কভাবে বাঁচতে শুরু করেছি। আমি নিজেই আমার জীবনকে পরিচালনা করতে সক্ষম হব। দায়িত্বের সঙ্গে নিজের যত্ন নেব। জীবনে মজা করার কথা মনে রাখব! আমি বিষণ্ণতা থেকে মুক্তি পেয়েছি। আমি এখন বলতে পারি, আমি থেরাপিতে স্নাতক হয়েছি! আমি পাস করেছি!”

 

 

View this post on Instagram

 

A post shared by Ira Khan (@khan.ira)

আসলে আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্তের মেয়ে ইরা। তাঁর বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকেই তিনি মানসিকভাবে অশান্ত। বছর দুয়েক আগে প্রেমিক নুপুরের সঙ্গে বিবাহবন্ধনে বাধা পড়েন তিনি। সেই সময় বাবা হিসেবে সমস্ত দায়িত্ব পালন করেছিলেন আমির খান। এছাড়াও মেয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। যাই হোক, এই পোস্টে অনেকেই ইরার সততা এবং সাহসের প্রশংসা করেছেন। কিন্তু কিছু ব্যবহারকারী তার চেহারাকে নিষ্ঠুরভাবে ট্রোল করেছেন। কেননা হট প্যান্টের ফাঁকে তাঁর মোটা পায়ের অংশ দেখা যাচ্ছিল। একজন বলেছেন, ‘তোমার পা খারাপ দেখাচ্ছে’। তবে নেতিবাচকতা সত্ত্বেও, ইরা তাঁর ভক্ত এবং মানসিক স্বাস্থ্য সমর্থকদের কাছ থেকে অপ্রতিরোধ্য সমর্থন পেয়েছেন যারা তার খোলামেলা আচরণের প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “বিষণ্ণতা সম্পর্কে প্রকাশ্যে কথা বলার জন্য প্রকৃত শক্তির প্রয়োজন। আপনি অন্যদের একা বোধ কমাতে সাহায্য করেছেন।”

Published by:

Share Link:

More Releted News:

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা, ঝড়ের বেগে ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ