আমিরের আব্দারে সিদ্ধান্ত বদল, অবসরের ঘোষণার পর কোন সিনেমায় গাইলেন অরিজিৎ?

গত সপ্তাহে অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতেই অতিথি হয়ে এসেছিলেন আমির খান। তবে খালি হাতে নয়, অরিজিৎ ও তাঁর পরিবারের জন্যে একাধিক উপহার নিয়ে এসেছিলেন সুপারস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই প্লেব্যাক ছাড়ার ঘোষণা দিয়ে গোটা বিশ্বকে হতবাক করেছেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংহ। যাঁর কন্ঠে প্রায় সাড়ে সাতশোর বেশি গান শুনেছেন তরুণ সমাজ। যদিও প্লেব্যাক অবসরের ঘোষণার কয়েকদিন পরেই গতকাল একটি কনসার্টে সেতার বাদক অনুষ্কা শঙ্করের সঙ্গে পারফর্ম করেছেন অরিজিৎ সিংহ। যে ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যাই হোক, এমন আবহে গত সপ্তাহে অরিজিতের পশ্চিমবঙ্গের বাড়ি থেকে ঘুরে এলেন আমির খান। হ্যাঁ, কর্মসূত্রে অরিজিৎ মুম্বই থাকলেও তাঁর আদি বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। গত সপ্তাহে অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতেই অতিথি হয়ে এসেছিলেন আমির খান। তবে খালি হাতে নয়, অরিজিৎ ও তাঁর পরিবারের জন্যে একাধিক উপহার নিয়ে এসেছিলেন সুপারস্টার। পাশাপাশি একগুচ্ছ পানও সঙ্গে এনেছিলেন। অরিজিতের বাড়িতে ছাদে উঠে ঘুড়িও উড়িয়েছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু অরিজিতের বাড়িতে আচমকা কেন এসেছিলেন আমির খান? তাহলে কি নিজের ছবির জন্যে অরিজিতের থেকে কোনও গান রেকর্ড করিয়ে নিয়ে গেলেন আমির খান? যদিও আমিরের একাধিক ছবিতে প্লেব্যাক দিয়েছেন অরিজিৎ। তাঁর সঙ্গে অভিনেতার সম্পর্কও ভাল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আমির খানের প্রযোজনা সংস্থা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সুপারস্টারের সঙ্গে গায়ক অরিজিৎ সিংহের একটি হৃদয়গ্রাহী ছবি শেয়ার করেছে। ছবিতে দেখা যাচ্ছে, আমির তাঁর ফোনে অরিজিৎকে কিছু দেখাচ্ছেন। ক্যাপশনে লেখা ছিল ‘ধন্যবাদ, অরিজিৎ, আমাদের ‘এক দিন’ ছবিতে তোমার কণ্ঠ দেওয়ার জন্য। তোমার, তোমার পরিবার এবং তোমার দলের সঙ্গে কাটানো চার দিন জাদুকরী ছিল।’ আমির খানের বেশ কয়েকটি হিট ছবিতে গান গেয়েছেন অরিজিৎ। ২০১৬ সালে, তিনি আমিরের ব্লকবাস্টার ‘দঙ্গল’-এর জন্য ‘নয়না’ গানটি গেয়ে ছিলেন।

 

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক, লাল সিং চাড্ডার জন্য অরিজিৎ দুটি প্রাণবন্ত গান ‘তেরে হাওয়ালে’ এবং ‘ফির না অ্যায়সি রাত আয়েগি’ গেয়ে আমিরের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করেছিলেন। এছাড়া আমিরের প্রাক্তন কিরণ রাওয়ের পরিচালনায় প্রত্যাবর্তন, ‘লাপাতা লেডিজ’-এর জন্যেও তিনি প্রাণবন্ত ‘ওহ সজনী রে’ গানটি গেয়েছিলেন। আর ‘এক দিন’ হল আমিরের ছেলে জুনায়েদ এবং সাই পল্লবী অভিনীত আসন্ন রোমান্টিক ছবি। প্লেব্যাক অবসরের পর রবিবার অনুষ্কা শঙ্করের কনসার্টে অরিজিৎ সিংয়ের মনোমুগ্ধকর পরিবেশনা কলকাতার দর্শকদের মুগ্ধ করেছে। এই গায়ক প্রথমে অনুষ্কা এবং বাদ্যযন্ত্র বাদক বিক্রম ঘোষের সঙ্গে ‘মায়া ভরা রাতি’ পরিবেশন করেছিলেন, যা মূলত লক্ষ্মী শঙ্করের গাওয়া এবং কিংবদন্তি পণ্ডিত রবি শঙ্করের সুরে রচিত একটি বাংলা ক্লাসিক। অরিজিৎ সম্প্রতি অনুষ্কার বাড়িতে গিয়েছিলেন, যেখানে তারা একসঙ্গে সঙ্গীত রচনা করে সময় কাটিয়েছিলেন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর