দেহব্যবসার অভিযোগে গ্রেপ্তার আরতি মিত্তল, কীভাবে মধুচক্র চালাতেন অভিনেত্রী?

আরতি মিত্তাল নিজে এই দুই যুবতীদের সঙ্গে সেখানে উপস্থিত হয়ে গ্রাহকদের কনডম সরবরাহ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধুচক্রের হাতছানি বলিউডে। হুলস্থূল বলিউড জুড়ে। মঙ্গলবার সকাল সকাল শহরে মধুচক্র অর্থাৎ পতিতাবৃত্তি চালানোর অভিযোগে গ্রেপ্তার হলেন অভিনেত্রী তথা কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তাল। মুম্বই পুলিশ দেহ ব্যবসার আঁচ পেয়ে কিছুদিন আগেই গোপন ক্যামেরা ফিটিং করে সেক্স রেকেটের পর্যবেক্ষণ চালায়। সেখানেই এদিন ফাঁস হল আরতির দেহ ব্যবসার সমস্ত কীর্তি। পুলিশী সূত্র অনুযায়ী, ২৭ বছর বয়সী আরতি শীর্ষস্থানীয় হোটেলগুলিতে গ্রাহকদের কাছে নতুন এবং উচ্চাকাঙ্ক্ষী মডেলগুলি ‘সাপ্লাই’ করত। আরতি মিত্তালের সঙ্গে ‘একটি চুক্তি’ করার পর একজন পুলিশ ডামি কাস্টমার হিসেবে হোটেলে যায়, সেখানেই তাঁর কাছে দুটি মডেলকে পাঠানো হয়। সেখানেই তাঁদের হাতেনাতে ধরে আরতিকে।

পরে দুই মডেলকে উদ্ধার করে পুনঃবাসন কেন্দ্রে পাঠানো হয়, পরে পুলিশের হাতে তাঁরা ধরা পড়ে। উদ্ধারকৃত মডেলরা পুলিশকে জানিয়েছে যে, গ্রাহকদের যৌন ইচ্ছা পূরণের জন্য তাঁদের ১৫০০০ টাকা দেওয়া হয়েছিল। মিড ডে-র খবরে বলা হয়েছে, মুম্বই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ পুরো অপারেশনটি করেছে।

কে এই আরতি মিত্তল কে?

অভিযুক্ত আরতি মিত্তলের পুরো নাম আরতি হরিশচন্দ্র মিত্তল এবং তিনি মুম্বইয়ের বাসিন্দা, বর্তমানে ওশিওয়ারার আরাধনা অ্যাপার্টমেন্টে থাকেন। তবে তিনি একজন ছোটমাপের অভিনেতা ছিলেন। তবে তাঁর উচ্চাকাঙ্ক্ষী/উদীয়মান মডেলদের জন্য ‘নিয়োগ অভিযান’ মাত্র কয়েকদিনের। পুলিশ জানায়, সে অল্প বয়সী সুন্দরী মেয়েদের ভারী টাকার অর্থের প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তিতে টেনে নিয়ে যান।

আরতি মিত্তল কীভাবে সেক্স র‍্যাকেট চালালেন?

পুলিশ জানিয়েছে, কাস্টিং ডিরেক্টর গ্রাহকদের মোবাইলে এই মেয়েদের ছবি পাঠাতেন। এবং, তাঁদের কাছ থেকে সম্মতি পাওয়ার পরে, এই মেয়েদের হোটেলে এবং গ্রাহকদের কাছে পাঠাতেন। আবার কিছু ক্ষেত্রে, তিনি ব্যক্তিগত ভাবেও তাঁদের ‘ক্লায়েন্টদের’ কাছে নিয়ে যেতেন। এদিন ডামি কাস্টমার পুলিশ কনস্টেবলের ফোনে দুটি মেয়ের ছবি পাঠিয়ে আরতি মিত্তল জানান যে, এই মেয়েদের তিনি জুহু বা গোরেগাঁও ভিত্তিক হোটেলে নিয়ে যাচ্ছেন। এরপর কনস্টেবল হোটেলগুলিতে ২ টি রুম বুক করে এবং সেখানে ২ ডামি গ্রাহককেও রাখে। আরতি মিত্তাল নিজে এই দুই যুবতীদের সঙ্গে সেখানে উপস্থিত হয়ে গ্রাহকদের কনডম সরবরাহ করেন। বর্তমানে সবাইকে গ্রেফতার করা হয়েছে এবং পতিতাবৃত্তি চালান এবং উঠতি মডেলদের যৌন ব্যবসায় ঠেলে দেওয়ার জন্য একটি এফআইআর দায়ের করা হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে