‘বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ভেবে ভুল করেন’, এ কী বললেন অভিষেক….

যিনি কিনা তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেত্রীর ভাইপো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ভেবে অনেকবার লোকেরা আমাকে ট্যুইটারে ট্যাগ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি অভিনেতা, কিন্তু বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো নন। কিন্তু এই ভুলটাই করেন সবাই। আসলে তাঁর দোষ নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর নামও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুশকিল, নাম এক হলেও ব্যক্তি তো এক নয়, তাও কেন মানুষ তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিলেটিভ ভেবে ভুল করেন! হ্যাঁ, সম্প্রতি এমনটাই জানালেন অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আলাদা করে হয়তো পরিচয় দেওয়ার দরকার নেই। বলিউডে তাঁর কাজগুলিই তাঁর আত্মপরিচয়। স্ত্রী, আজিব দাস্তানস, পাতাল লোক সহ একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।

সম্প্রতি একচেটিয়া সাক্ষাৎকারে অভিনেতা অভিষেক নিজেই জানিয়েছেন যে, বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়ের একজন অনুপ্রেরণা তিনি৷ ছোট্ট থেকেই তাঁর প্রিয় নায়ক ছিলেন অক্ষয় কুমার। কিন্তু, অমিতাভ বচ্চন তাঁর অভিনয় শিক্ষক, তাঁর অভিনেতা হতে পেরেছেন অভিষেক। মজার বিষয় হল, অভিষেক, অক্ষয় কুমার দুজনেই দিল্লির বাসিন্দা। সম্প্রতি অমর কৌশিকের হরর-কমেডিতে বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যাননের সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেতা। জানিয়েছেন এই ছবিতে তাঁর চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল।

তাঁর কথায়, “আমি বেশ ভয় পেয়েছিলাম। কারণ আমি ভাবছিলাম কীভাবে আমি একই চরিত্রকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারি। বলিউডে দেখানোর মতো আমার কাছে কোনও উদাহরণ নেই। তাই এই ছবির মাধ্যমে আমি বলিউডে জায়গা করে নিতে চেয়েছি।” মাত্র ৪ বছরেই তিনি বলিউডে নিজের জায়গা বেশ পাকিয়ে নিয়েছেন। অভিষেক অপূর্ব, রানা নাইডু, ড্রিম গার্ল 2, ভাকিল বাবু, কালা-তেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। অভিনেতা আরও জানিয়েছেন, “আপনি কি জানেন যে আরও একটি অভিষেক ব্যানার্জিও আছেন? যিনি কিনা তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেত্রীর ভাইপো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ভেবে অনেকবার লোকেরা আমাকে ট্যুইটারে ট্যাগ করেছে।” অভিনেতার পাশাপাশি অভিষেক ব্যানার্জি অনুষ্কা শর্মার পরীরও লেখক ছিলেন।

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক