পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, ১০ বছর পর বিদেশে যাওয়ার অনুমতি পেলেন শাইনি আহুজা

২০১১ সালের মার্চে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণের জন্য শাস্তি) ধারার অধীনে তাঁকে সাত বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয় জগতে একপ্রকার ধুমকেতূর মতই তাঁর উত্থান। সুন্দর চেহারা, অভিনয়ে দক্ষ, নায়কসুলভ ব্যক্তিত্ব। পর পর একের পর এক বড় ব্যানারের ছবির প্রস্তাব পেতে শুরু করেন অভিনেতা শাইনি আহুজা। কেরিয়ারের দ্রুত এগোচ্ছিল। ‘ভুল ভুলাইযা’, ‘গ্যাংস্টার’, ‘ওহ লমহে’-এর মতো একাধিক চলচ্চিত্রে অভিনয় করে ধীরে ধীরে বলিউডের আকাশে নিজেকে উজ্জ্বল তারা হিসেবে প্রতিষ্ঠিত করছিলেন শাইনি। কিন্তু বাড়ির পরিচারিকা বিস্ফোরক অভিযোগ কেরিয়ার ধ্বংস করে দিল অভিনেতার। ২০১৫ সালে শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল। তাঁর তেমনি খোঁজ খবরও রাখেন না কেউ।

সম্প্রতি বম্বে হাইকোর্টের নয়া রায়ের জন্য আবারও সংবাদের শিরোনামে উঠে এলেন অভিনেতা।প্রায় ১০ বছর পর পাসপোর্ট রিনিউ করার অনুমতি পেলেন অভিনেতা শাইনি আহুজা। গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে ছিলেন অভিনেতা, এবং তাঁকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। যদিও তিনি ২০১১ সালেই জামিনে মুক্তি পেয়ে যান। কিন্তু আইনের কড়া শর্ত অনুযায়ীই তাঁকে চলতে হয়েছে। সেই কারণে তিনি এতদিন বিদেশে যাওয়ারও অনুমতি পাননি। অবশেষে গতকাল অর্থাৎ মঙ্গলবার তিনি বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন এবং আগামী ১০ বছরের জন্য তাঁকে পাসপোর্ট নবায়ন করার অনুমতি দেওয়া হয়েছে।

বিচারপতি অমিত বোরকার বেঞ্চ উল্লেখ করেছে যে আহুজা, জামিন পাওয়ার পর শাইনি আহুজা আদালতের সকল শর্ত মেনে চলেছে। তাই তাঁকে পাসপোর্ট রিনিউ করার অনুমতি দেওয়া হয়েছে। ৪৮ বছর বয়সী অভিনেতা হাইকোর্টে পাসপোর্ট নবায়নের জন্যে আবেদন দাখিল করেছিলেন। সেই প্রেক্ষিতে হাইকোর্ট পর্যবেক্ষণ করে জানিয়েছে, “জামিনের শর্তের কোন লঙ্ঘন করা যাবেনা। আবেদনকারী পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে দশ বছরের জন্য পাসপোর্ট নবায়নের জন্য মামলা করেছিলেন, তাই বেঞ্চ তা পর্যবেক্ষণ করে আহুজার আবেদনটি দশ বছরের জন্য মঞ্জুর করা হল।” প্রসঙ্গত, ২০০৯ সালের জুন মাসে ‘গ্যাংস্টার’ খ্যাত অভিনেতার বিরুদ্ধে তাঁর গৃহকর্মী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, স্ত্রীর অনুপস্থিতিতে নিজের বাড়িতে ধর্ষণ করেন অভিনেতা তাঁকে।

সেই অভিযোগের ভিত্তিতে শাইনি, ২০০৯ সালের ১৪ জুন গ্রেপ্তার হন। এরপর ২ বছর বিচার চলার পর ২০১১ সালের মার্চে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণের জন্য শাস্তি) ধারার অধীনে তাঁকে সাত বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এরপর তিনি হাইকোর্টে জামিনের জন্য আপিল করলে ২০১১ সালের এপ্রিল মাসে হাইকোর্ট তাঁকে জামিন দেয়। তবে জামিন দেওয়া হলেও হাইকোর্ট বিদেশ ভ্রমণের জন্য তাঁকে আদালতের অনুমতি নেওয়ার শর্ত দেয়। এই ঘটনার ১০ বছর পর অবশেষে অভিনেতার বিদেশ যাওয়ার অনুমতি পেলেন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে