‘পাঠান’, ‘জওয়ান’- এর নিন্দুকদের এক হাত নিলেন পরেশ রাওয়াল

যারা 'সফল' সিনেমার সমালোচনা করে, তাঁরা 'ঘটিয়া'। জনপ্রিয় চলচ্চিত্রের অপব্যবহার করা অন্যায়। এমন কিছু সফল চলচ্চিত্র রয়েছে, যেগুলি এক পর্যায়ে গিয়ে সমালোচনার শিকার হয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেফাঁস মন্তব্যের কারণে প্রায়শই বিতর্কে জড়িয়ে পড়েন বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। তবে এবার একটি অন্য কারণে খবরের শিরোনাম হলেন প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। বলিউডের সফল চলচ্চিত্রগুলি নিয়ে যাঁরা একসময় সমালোচনা করেছেন, তাঁরা ‘অসভ্য’ চরিত্রের মানুষ, তাঁরা মানসিকভাবে অসুস্থ। এমনকী তিনি তাঁদের ‘ফ্যাসিবাদ’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর এই বক্তব্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অভিনেতা বর্তমানে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘দ্য স্টোরিটেলার’-এর প্রচারে ব্যস্ত। সম্প্রতি ছবির প্রচারের একটি অনুষ্ঠানে গিয়ে অভিনীত সফল ছবির সমালোচনাকারীদের নিন্দা করেছেন। পাশাপাশি শাহরুখ খানের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘পাঠান’, ‘জওয়ান’ নিন্দুকদেরও এক হাতে নিলেন অভিনেতা।

বলিউডে চার দশক ধরে অভিনয় করছেন তিনি। পজিটিভ, নেগেটিভ, উভয় চরিত্রেই তিনি মানানসই। সঙ্গে কৌতুক চরিত্রেও বেশ সাবলীল পরেশ রাওয়াল। তাঁর অভিনয় সর্বদাই প্রশংসিত। আসলে, বলিউডের সব সিনেমাই যে আর্থিকভাবে সফল হবে তা কিন্তু নয়, কোনও কোনও ছবি হিট নাহলেও তার কাহিনী মন ছুঁয়ে যায় ভক্তদের। কিন্তু ছবির সমালোচকরা সর্বত্র বিরাজমান। ব্লকবাস্টার হোক বা ফ্লপ ছবি সবেতেই নিন্দুকরা খুঁত ধরতে ওস্তাদ। এবার তাঁদেরকেই এক হাতে নিলেন পরেশ রাওয়াল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যারা ‘সফল’ সিনেমার সমালোচনা করে, তাঁরা ‘অসভ্য’। জনপ্রিয় চলচ্চিত্রের অপব্যবহার করা অন্যায়। এমন কিছু সফল চলচ্চিত্র রয়েছে, যেগুলি এক পর্যায়ে গিয়ে সমালোচনার শিকার হয়। কিন্তু তা অন্যায়। ওই ব্লকবাস্টার ছবিগুলি সফল কারণ দর্শকরা সেগুলি পছন্দ করে। কিন্তু আপনার কোনও অধিকার নেই, সেই সমস্ত মানুষদের রুচিকে ভয়ানক বলার! এটি কিন্তু অন্য ধরনের ফ্যাসিবাদ।”

এরপর প্রবীণ অভিনেতা শাহরুখ খানের ব্লকবাস্টার হিট ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর উদাহরণ টেনে বলেন, “জনপ্রিয় সিনেমার সমালোচনা করা সহজ উপায়। পাঠানের মতো একটি বাণিজ্যিক ছবি যদি সফল হয়, তাহলে ভবিষ্যতে ছবি করার আরও উৎসাহ পান কলাকুশলী, নির্মাতারা। এসব চলচ্চিত্রকে গালিগালাজ করে লাভ কী নিন্দুকদের, যা একেবারেই অর্থহীন। ফিল্মকে আঘাত করার পরিবর্তে কেন অর্থপূর্ণ বিষয়বস্তু তৈরিতে মনোনিবেশ করবেন না আপনারা?” আসলে শাহরুখ খানের পাঠান ছবির ‘বেসরম রং’ গানটি নিয়ে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। গানের কথা, দীপিকার পোশাক, নাচের স্টাইল সবটাই বিতর্কের মুখে পড়েছিল। কিন্তু এত বিতর্ক ছবি আয়ে কোন প্রভাব ফেলতে পারেনি। ছবি ব্লকবাস্টার হিট হয়েছিল। এরপর অভিনেতা চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপকে তিনি নতুন প্রজন্মের লেখক, পরিচালক এবং অভিনেতাদের সুযোগ করার জন্যে কৃতিত্ব দিয়েছেন। কাজের ফ্রন্টে, অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল, ‘জো তেরা হ্যায় ওহ মেরা হ্যায়’। এছাড়াও তাঁকে পরবর্তীতে অক্ষয় কুমারের সঙ্গে ওয়েলকাম টু দ্য জঙ্গল, ভূত বাংলা এবং হেরা ফেরি 3, থামা, দ্য তাজ স্টোরি এবং বদতামিজ গিল-এর মতো ছবিতেও দেখা যাবে।

চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

‘৩ সপ্তাহে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় চালু একাধিক প্রকল্প’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

বাবাকে ‘মৃত’ দেখিয়ে সম্পত্তি হাতিয়ে ২০ লাখ দেনা, শোধ না করতে পেরে মৃত্যুর নাটক ছেলের

দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলনেত্রী, ধর্ষণ মামলায় শ্রীঘরে নেতা

আমডাঙ্গা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই আনিসুর রহমান গ্রেফতার

‘চাচা কি ডেয়ারিং তো দেখো!’ গোপনে প্রতিবেশীর ভিডিও তুলতে গিয়ে যা করলেন বৃদ্ধ…

বনগাঁ স্টেশন থেকে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক, হোল্ডিং সেন্টারে নিক্ষেপ

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

টাকি পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কাউন্সিলরকে দেখে ‘চোর চোর’ স্লোগান বিজেপি’র

অভিষেক ম্যাচেই রিকি পয়েন্টিংয়ের রেকর্ড ভাঙবেন তরুণ খেলোয়াড় , কে তিনি?

বিজেপি কর্মীকে মারধরের মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ রাজু বিশ্বাস