বিপুল টাকা কর ফাঁকির অভিযোগ বলিউডের নামী প্রযোজনা সংস্থার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বিপুল টাকা কর (Tax) ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল বলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ইরস ইন্ট্যারন্যাশনাল লিমিটেডের বিরুদ্ধে। অভিযোগ দু দফায় প্রায় ১৮ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে এই সংস্থা। এই অভিজোগে মুম্বইয়ের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (Court) ইরস ইন্ট্যারন্যাশনালকে সমন পাঠিয়েছে বলেও জানা গিয়েছে। আগামী ৭ই নভেম্বর ইরস ইন্ট্যারন্যাশনালকে আদালতে হাজির হতেও বলা হয়েছে। রাম-লীলা, বাজিরাও মাস্তানি এবং সাম্প্রতিক হাসিন দিলরুবার মতো বলিউডের বহু জনপ্রিয় ছবির প্রযোজনা সংস্থা এই ইরোস ইন্টারন্যাশনাল (Eros International) পরিচালনা করেন কিশোর লুল্লা এবং তাঁর ভাই সুনীল লুল্লা।

জানা গিয়েছে ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ আর্থিকবর্ষে দুই দফায় মোট ১৮ কোটি টাকা কর বাকি কর বাকি রেখেছে ইরোস ইন্টারন্যাশনাল। প্রথম বার ২০১৬-১৭ আর্থিকবর্ষে প্রায় ১০ কোটি টাকা কর বাকি রেখেছে ইরোস ইন্টারন্যাশনাল। এরপর ২০১৭-১৮ আর্থিকবর্ষেও প্রায় ৭.৭ কোটি টাকা কর বাকি রেখেছে এই সংস্থা। এর ফলে ২০১৯ সালে ইরোস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মুম্বইয়ের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। এই মামলার ভিত্তিতেই ইরস ইন্ট্যারন্যাশনাল লিমিটেডকে আগামী ৭ই নভেম্বর আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।

আদালতের এই সমনের প্রতিক্রিয়ায় ইরস ইন্ট্যারন্যাশনাল লিমিটেডের মুখপাত্র একটি বৈদুতিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এটি একটি পুরানো বিষয়। এই বিষয়টি আদালতে বিচারাধীন। আমরা আইন মেনে চলেছি এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করব। এ বিষয়ে আমাদের আর কোনো মন্তব্য নেই”।  উল্লেখ্য আয়কর ফাঁকি দেওয়ার অপরাধে অভিযুক্ত হলে  ভারতীয় আয়কর আইনের ২৭৬বি এবং ২৭৮বি ধারার অধীনে শাস্তি হতে পারে।

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়