সলমন খানের বোনের বাড়ি থেকে কয়েক লাখের হিরের গহনা চুরি, রাতারাতি গ্রেপ্তার অভিযুক্ত

যেখানে প্রায় ১১ জন সদস্য ছিল। পুলিশী সূত্রের খবর, গত চার মাস ধরেই অভিযুক্ত অর্পিতা খানের বাড়ি থেকে গহনা চুরি করার পরিকল্পনা করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সে কী কাণ্ড! রজনীকান্তের মেয়ে, সোনু নিগমের পর এবার চোরের পাল্লায় পড়লেন বলিউডের ভাইজান সলমন খানের বোন অর্পিতা খান। কয়েক মাস আগেই দক্ষিণ মেগাস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যর নতুন বাড়ি থেকে চুরি হয়ে যায় প্রায় ৩০০ ভরি সোনার গহনা। পরে শোনা যায়, তাঁর বিশ্বস্ত পরিচারিকা কয়েকদিন ধরে তাঁর বাড়িতে চুরি চালিয়ে ৫০-৬০ টি হিরে, সোনা এবং রূপার গহনা আত্মসাৎ করেছেন। এদিকে কিছুদিন আগেই গায়ক সোনু নিগম এবং তাঁর বাবার বাড়ি থেকেও কয়েক লাখ টাকা চুরি হয়ে গিয়েছিল, পরে জানা যায় সোনুর নতুন গাড়ির ড্রাইভার টাকা চুরি করেছেন। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় তাঁকে। এবার শোনা গেল, সলমন খানের বোন অর্পিতা খানের বাড়ি থেকে কয়েক লাখ টাকার সোনার গয়না চুরি হয়ে গিয়েছে। সলমন খানের বোন, অর্পিতা খানের হীরের কানের দুল তাঁর বাড়ি থেকেই চুরি হয়ে গিয়েছে।

তবে পুলিশী তৎপরতায় তিনি কানের দুল ফিরে পেয়েছেন এবং চোরকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বইয়ের খার পুলিশ কানের দুল চুরির অভিযোগে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম সন্দীপ হেগড়ে, যিনি ভিলে পার্লে পূর্বের আম্বেওয়াড়ি বস্তির বাসিন্দা। সূত্রের খবর, তিনি অর্পিতা খান শর্মার বাড়িতে গৃহকর্মী (হাউসকিপিং) হিসাবে কাজ করতেন। কানের দুল খুঁজে না পেতেই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর কানের দাম প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ছিল। তাঁর হীরার কানের দুলটি মেকআপ ট্রেতে রাখা ছিল, সেটাই নিখোঁজ হয়ে যায় গত ১৬ মে।

সেই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য খার পুলিশের সিনিয়র ইন্সপেক্টর মোহন মানের অধীনে, পিআই বিনোদ গাঁওকর, পিএসআই লক্ষ্মণ কাকড়ে পিএসআই গাওলি এবং ডিটেকশন কর্মীদের সমন্বয়ে একটি দল গঠন করা হয়। যেখানে প্রায় ১১ জন সদস্য ছিল। পুলিশী সূত্রের খবর, গত চার মাস ধরেই অভিযুক্ত অর্পিতা খানের বাড়ি থেকে গহনা চুরি করার পরিকল্পনা করে। এরপর সে কাউকে কিছু না জানিয়ে চুরি করে পালিয়ে যায়। তাঁর বাড়ি থেকে চুরি হওয়া সম্পত্তি ভালভাবেই উদ্ধার করা হয়েছে এবং হেগড়েকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আইপিসির 381 ধারা (চাকর দ্বারা চুরি) মামলা করা হয়েছে। অর্পিতা তার অভিনেতা স্বামী আয়ুষ শর্মা এবং দুই সন্তান আয়ত এবং আহিলের সঙ্গে জুহু ১৭ নম্বর রোডে থাকেন। কিছুদিন আগেই অর্পিতা খানের মেয়ে তাঁর মামা সলমনের সঙ্গে কলকাতা পরিদর্শনে গিয়েছিলেন। ১৪ বছর পর কলকাতায় এসে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ভাইজান। সেখানে ডাবাং শোয়ের পেছনের মঞ্চে মামার সঙ্গে একটি ভিডিও ক্লিপিং ভাইরাল হয় অভিনেতার।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ