৪ মাস বাদে জেল থেকে ছাড়া পেলেন খুনের মামলায় ধৃত কন্নড় অভিনেতা দর্শন

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: শারীরিক অসুস্থতার জন্য বুধবার (৩০ অক্টোবর) সকালেই তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল কর্নাটক হাইকোর্ট। আর তার কয়েক ঘন্টা বাদেই বল্লারি জেল থেকে ছাড়া পেলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন। দীর্ঘ চার মাস বাদে জেল থেকে ছাড়া পাওয়া অভিনেতা অবশ্য সংবাদমাধ্যমকে এড়িয়েই গিয়েছেন। তবে দর্শনের ভক্ত এবং অনুরাগীরা বিভিন্ন জায়গায় ‘গুরু’র জেল থেকে ছাড়া পাওয়ার খবরে বিজয় উ‍ৎসব পালন করতে শুরু করেছেন।

চলতি বছরের ১১ জুন রেণুকাস্বামী হত্যা মামলায় গ্রেফতার করা হয় জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শনকে। তাঁর সঙ্গে আরও ১৪ জন মামলায় অভিযুক্ত। যদিও বার বার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ৪৭ বছর বয়সী অভিনেতা। গ্রেফতারের পর থেকে বল্লারি জেলেই ঠাঁই হয়েছিল দর্শনের। শারীরিক অসুস্থতা এবং অস্ত্রোপচারের কারণ দেখিয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা। সেই আর্জিতে সাড়া দিয়ে এদিন সকালে কর্নাটক হাইকোর্টের বিচারপতি বিশ্বজি‍থ শেট্টি বেশ কয়েকটি শর্তে ৪৭ বছর বয়সী অভিনেতাকে ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দেন। জামিনের শর্ত নুযায়ী, দুই লক্ষ টাকার সিওরিটি বন্ড এবং পাসপোর্ট জমা রাখতে হয়েছে জনপ্রিয় অভিনেতাকে।

এদিন স্বামীর জামিন মঞ্জুরের খবর পাওয়ার পরেই বল্লারির দুর্গাম্মা মন্দিরে পুজো দেন দর্শনের স্ত্রী বিজয়ালক্ষ্মী। বিশেষ যজ্ঞেরও আয়োজন করা হয়। অন্তর্বর্তী জামিন সংক্রান্ত কাগজপত্র বিকেলে পৌঁছয় বল্লারি কারাগার কর্তৃপক্ষের কাছে। সন্ধ্যায় জেল থেকে ছাড়া পান দর্শন। পুলিশি নিরাপত্তায় বল্লারি থেকে অন্ধ্রপ্রদেশ ঘুরে বেঙ্গালুরুর বাসভবনে পৌঁছন তিনি।

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই বিধানসভায় উপ নির্বাচন, নির্ঘন্ট প্রকাশ কমিশনের

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ