৬৫ কোটির দুর্নীতিতে নাম জড়াল দিনো মোরিয়ার, পুলিশ ডাকল নায়ককে

প্রায় ৬৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ 'রাজ' অভিনেতা দিনো মোরিয়াকে তলব করল মুম্বই পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ৬৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগে ‘রাজ’ অভিনেতা দিনো মোরিয়াকে তলব করেছে মুম্বই পুলিশ।সোমবার (২৬ মে) মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) অভিনেতাকে অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। জানা গিয়েছে, মুম্বইয়ের মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারির ঘটনায় মূল অভিযুক্ত কেতন কদমের সঙ্গে দিনো মোরিয়া, তাঁর ভাই সান্টিনোর একাধিক ফোনালাপ পেয়েছে তদন্তকারী কর্মকর্তারা। সূত্রের খবর, প্রায় ৬৫ কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ। যদিও জানা গিয়েছে যে, আজ সকাল ১১ টা নাগাদ তদন্তকারী কর্মকর্তাদের সামনে উপস্থিত হয়েছেন দিনো মোরিয়া। EOW সূত্রের খবর, এই মামলার প্রধান অভিযুক্ত কেতন কদমের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিল অভিনেতা এবং তাঁর ভাইয়ের। তাঁরা ফোনেও যোগাযোগ রাখতেন। তাঁরা ফোনে কী কী কথাবার্তা বলেছেন, তা জানতেই পুলিশ দিনো মোরিয়া ও তাঁর ভাইকে ডেকে পাঠিয়েছেন।

কিন্তু কী এই মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারি?

জানা গিয়েছে, এই কেলেঙ্কারিটি মিঠি নদী পরিষ্কারের জন্যে মুম্বই পৌর কর্পোরেশন দ্বারা ব্যবহৃত স্লাজ পুশার এবং ড্রেজিং মেশিনের ক্রয় ও বিক্রয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত। মিঠি মুম্বইয়ের একটি গুরুত্বপূর্ণ নদী। মুম্বইয়ের বন্যা প্রতিরোধের লক্ষ্যে এই নদীখাত পরিষ্কারের জন্য বরাদ্দ করেছিল প্রশাসন। সেখানেই কোটি কোটি টাকার লেনদেনে অনিয়ম ঘটেছে বলে অভিযোগ। এর মধ্যে রয়েছে অতিরিক্ত দরপত্র, জাল নথি, যেগুলোর মধ্যে গরমিলের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ রয়েছে যে, কোচির একটি সংস্থা থেকে ৩ কোটি টাকার বিনিময়ে নদীর পলি নিষ্কাশনের জন্যই মেশিনগুলি ভাড়া নেওয়া হয়েছিল। এমনকী নদীর পলি অপসারণের জন্যে যে অর্থ প্রদান করা হয়েছিল তা কখনই খরচ করা হয়নি। ঠিকাদাররা ভুয়ো স্লিপ এবং লগবুক জমা দিয়ে টাকা নয়ছয় করেছে বলে অভিযোগ। চলমান EOW তদন্তে উঠে এসেছে যে, এই কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত কেতন কদম এবং জয় যোশী। তাঁদের দুজনের বিরুদ্ধে ম্যাটপ্রপ সংস্থার সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

মিঠি নদীর পলি অপসারণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত প্রায় ১১০০ কোটি টাকার আর্থিক তছরুপের নথি পেয়েছে EOW। এই কেলেঙ্কারির ফলে সরকারি তহবিলে বিশাল ক্ষতি হয়েছে বলে অভিযোগ। কারণ প্রবল বৃষ্টি হলেই মুম্বইয়ের মতো শহরে ব্যাপক জল জমে। তাই এক্ষেত্রে মিঠি নদীর নিচু এলাকায় বৃষ্টির জল নিষ্কাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যয়সাপেক্ষ কাজ। বর্তমানে ‘রাজ’ অভিনেতা দিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই কেলেঙ্কারির জন্যে অভিনেতাকে সরাসরি দোষারোপ করার মতো কোনও তথ্য পাওয়া যায়নি। যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে দিনো মোরিয়ার বিরুদ্ধে অবশ্যই কঠিন পদক্ষেপ নেওয়া হবে। অভিনেতাকে পরবর্তীতে হাউসফুল 5-তে দেখা যাবে। এদিকে সোমবার সকাল থেকেই মুম্বই রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বিপর্যস্ত। জানা গিয়েছে, মাত্র এক ঘণ্টায় নারিমান পয়েন্টে প্রায় ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শরীর থাকবে ফিট, জলখাবারে তেল ছাড়া বানিয়ে ফেলুন মুচমুচে নিমকি

পার্লারের খরচ বাঁচান! রান্নাঘরের এই ৩ জিনিসে মিলবে পারফেক্ট গ্লো!

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া