Mithi River Scam: আর্থিক তছরূপ মামলায় দিনো মোরিয়াকে দ্বিতীয়বার তলব EOW-এর

তদন্তকারীদের মতে, গ্রেফতারকৃত অভিযুক্ত কেতন কদমের স্ত্রী এবং সান্টিনো মোরিয়া ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর সময় যৌথভাবে UBO Ridez Private Limited নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৬৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগে ‘রাজ’ অভিনেতা দিনো মোরিয়াকে তলব করেছে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW)। দিন দুয়েক আগেই EOW-এর সদর দফতরে উপস্থিত হয়েছিলেন দিনো। অফিসে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মুম্বইয়ের গুরুত্বপূর্ণ মিঠি নদীর পলি নিষ্কাশণ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে দিনো মোরিয়া এবং তাঁর ভাই সান্টিনো মোরিয়ার। EOW সূত্রের খবর, মিঠি নদীর পলি নিষ্কাশণ কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত কেতন কদমের সঙ্গে ফোনে যোগাযোগ রয়েছে দিনো মোরিয়ার। পুলিশি তদন্তে  উঠেও এসেছে। কেতনের সঙ্গে ঠিক কী বিষয়ে বাতালাপ করেছেন অভিনেতা, তা জানতেই অভিনেতা কে তলব করা হয়েছিল। এমনকী সোমবারের পর বুধবারও অভিনেতাকে তলব করা হয়েছে। এটি ছিল অভিনেতার দ্বিতীয়বার সমন। তিনি বুধবারও EOW এর অফিসে হাজিরা দিয়েছেন। সোমবার, দিনো মোরিয়া এবং তাঁর ভাই স্যান্টিনোকে ৮ ঘন্টা জেরা করেছিল EOW। তদন্তকারীদের মতে, গ্রেফতারকৃত অভিযুক্ত কেতন কদমের স্ত্রী এবং সান্টিনো মোরিয়া ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর সময় যৌথভাবে UBO Ridez Private Limited নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে একটি বৈদ্যুতিক কার্ট (বাগি) পরিষেবা প্রদানকারী হিসাবে নিবন্ধিত ছিল। তবে পুলিশ দাবি করেছে যে সন্দেহজনক আর্থিক লেনদেন সহজতর করার জন্য এটিকে পাইপলাইন-সম্পর্কিত ব্যবসা হিসাবে চিত্রিত করা হয়েছিল। সূত্রমতে, নদী পরিষ্কার প্রকল্পের চুক্তি বদ্ধ সংস্থাগুলির মধ্যে দিনো মোরিয়ার সঙ্গে যুক্ত একটি সংস্থাও রয়েছে। তদন্তকারীরা সন্দেহ করছেন যে এই সংস্থাগুলির মাধ্যমে তহবিল অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। তাই বুধবার EOW অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করে। এই কেলেঙ্কারিতে মিঠি নদী পরিষ্কারের জন্য বরাদ্দকৃত কোটি কোটি টাকার অপব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযুক্তের তালিকায় বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি ঠিকাদারও রয়েছেন।কর্মকর্তারা মোরিয়াকে তার কোম্পানির ভূমিকা, চুক্তিটি কীভাবে দেওয়া হয়েছিল এবং তহবিল কীভাবে ব্যবহার করা হয়েছিল সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছেন।

কিন্তু কী এই মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারি?

জানা গিয়েছে, এই কেলেঙ্কারিটি মিঠি নদী পরিষ্কারের জন্যে মুম্বই পৌর কর্পোরেশন দ্বারা ব্যবহৃত স্লাজ পুশার এবং ড্রেজিং মেশিনের ক্রয় ও বিক্রয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত। মিঠি মুম্বইয়ের একটি গুরুত্বপূর্ণ নদী। মুম্বইয়ের বন্যা প্রতিরোধের লক্ষ্যে এই নদীখাত পরিষ্কারের জন্য বরাদ্দ করেছিল প্রশাসন। সেখানেই কোটি কোটি টাকার লেনদেনে অনিয়ম ঘটেছে বলে অভিযোগ। এর মধ্যে রয়েছে অতিরিক্ত দরপত্র, জাল নথি, যেগুলোর মধ্যে গরমিলের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ রয়েছে যে, কোচির একটি সংস্থা থেকে ৩ কোটি টাকার বিনিময়ে নদীর পলি নিষ্কাশনের জন্যই মেশিনগুলি ভাড়া নেওয়া হয়েছিল। নদীর পলি অপসারণের জন্যে যে অর্থ প্রদান করা হয়েছিল তা কখনই খরচ করা হয়নি। ঠিকাদাররা ভুয়ো স্লিপ এবং লগবুক জমা দিয়ে টাকা নয়ছয় করেছে বলে অভিযোগ। চলমান EOW তদন্তে উঠে এসেছে যে, এই কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত কেতন কদম এবং জয় যোশী। তাঁদের দুজনের বিরুদ্ধে ম্যাটপ্রপ সংস্থার সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

মিঠি নদীর পলি অপসারণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত প্রায় ১১০০ কোটি টাকার আর্থিক তছরুপের নথি পেয়েছে EOW। এই কেলেঙ্কারির ফলে সরকারি তহবিলে বিশাল ক্ষতি হয়েছে বলে অভিযোগ। কারণ প্রবল বৃষ্টি হলেই মুম্বইয়ের মতো শহরে ব্যাপক জল জমে। তাই এক্ষেত্রে মিঠি নদীর নিচু এলাকায় বৃষ্টির জল নিষ্কাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যয়সাপেক্ষ কাজ। বর্তমানে ‘রাজ’ অভিনেতা দিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই কেলেঙ্কারির জন্যে অভিনেতাকে সরাসরি দোষারোপ করার মতো কোনও তথ্য পাওয়া যায়নি। যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে দিনো মোরিয়ার বিরুদ্ধে অবশ্যই কঠিন পদক্ষেপ নেওয়া হবে। অভিনেতাকে পরবর্তীতে হাউসফুল 5-তে দেখা যাবে। এদিকে সোমবার সকাল থেকেই মুম্বই রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বিপর্যস্ত। জানা গিয়েছে, মাত্র এক ঘণ্টায় নারিমান পয়েন্টে প্রায় ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে