‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

বিয়ের মাত্র পাঁচ মাসেই র‍্যাপার বাদশার সঙ্গে সংসার শেষ করেছেন পঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। দিন কয়েক আগেই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন বাদশা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মাত্র পাঁচ মাসেই র‍্যাপার বাদশার সঙ্গে সংসার শেষ করেছেন পঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। কিন্তু তাঁদের বিচ্ছেদের কারণ জানা যায়নি। তাঁদের বিবাহ-বিচ্ছেদ নিয়ে এখনও চর্চা চলছে। কিন্তু কেন মাত্র ৫ মাসেই সংসারে ইতি টানলেন বাদশা-ইশা? বর্তমানে সলমান খানের ‘বিগ বস ২০’-এর অন্যতম প্রতিযোগী ইশা। এবার এই শোয়েই বাদশার সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা। কণিকা মানের সঙ্গে কথা বলতে গিয়ে পরোক্ষভাবে তিনি জানালেন, বাদশা তাঁর সঙ্গে বেইমানি করেছে।

বাদশার জায়গায় কণিকাকে বসিয়ে অভিনেত্রী বলেন, ‘কেউ যদি আমাকে বলে কণিকা খুবই খারাপ, আমি বিশ্বাস করব না, যতক্ষণ না নিজের চোখে সবটা দেখছি। সম্পর্কের ক্ষেত্রেও আমি ঠিক একই রকম। যদি কেউ আমাকে কারও বিরুদ্ধে এসে এমন কিছু বলে, তাহলে আমি প্রথমেই তার কাছে প্রমাণ চাইব। আমার সঙ্গেও এমন কিছু হয়েছে। আমার সঙ্গী সম্পর্ক চেয়েছিল, কিন্তু দায়িত্ব চায়নি। যখন সম্পর্কটা শেষ হয়ে গেল, বুঝতে পারলাম যে, আমাকে বোকা বানানো হয়েছে।’ এরপর কণিকা যখন ইশাকে জিজ্ঞাসা করে যে, ‘তুমি কি শারীরিক বা মানসিকভাবে প্রতারিত হয়েছ?’

তখন ইশা জানান, ‘আমি সব দিকে নির্যাতিত হয়েছি। আমাকে যা দেখানো হয়েছিল, বাস্তবে তার কোনও অস্তিত্ব নেই। আমাকে অনেকে অনেক কিছু বলেছিল। কিন্তু আমি কারও কথা বিশ্বাস করিনি। যতক্ষণ না নিজের চোখে দেখছি। কিন্তু যখন সবটা দেখলাম, আমার সামনে সব পরিষ্কার হয়ে গেল যে, আমাকে পুরোটাই ঠকানো হয়েছে।’ কণিকা তুমি আমার সেরা বন্ধু। সেরা বন্ধুর মতো তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই, কিন্তু যখন তুমি জানতে পারবে যে, তুমি আসলে কখনই আমার সেরা বন্ধু ছিলে না, তখন তোমার মনের অবস্থা কেমন হবে। আমি যদি তোমাকে বিশেষ কারও সঙ্গে মিশতে বারণ করি, শুধু এক পরিমণ্ডলেই আবদ্ধ রাখি, তখন তুমি নিশ্চিই মনে করবে যে, আমার জীবনে তোমার আর কোনও অস্তিত্ব নেই। তখন মাঝে ঝুলে না থাকাই ভাল বলে মনে হবে।’ ভিডিওটি ভাইরাল হতেই ভক্তদের ধারণা, ইশা এটা কণিকাকে নয়, বাদশাকে উদ্দেশ্য করে বলেছেন। তিনি বাদশার কাছে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তাই তাঁদের বিচ্ছেদ হয়েছে, গত মার্চে বাদশার সঙ্গে বিয়ের কথা ঘোষণা করেছিলেন ইশা। কিন্তু গত অগস্টেই তাঁরা সম্পর্কে ইতি টানেন।

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?