‘খাদান’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন যীশু, প্রকাশ্যে প্রথম লুক 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনা সত্যি হল! দেবের প্রযোজনায়  ‘খাদান’ সিনেমায় অভিনয় করছেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। রবিবার  খাদান সিনেমায় নিজের লিক প্রকাশ করলেন যীশু। অভিনেতা ইতিমধ্যেই সেই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন । ছবি শেয়ার করে যীশু লিখেছেন, ‘কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি’। 

‘খাদান’ সিনেমায় অভিনেতাকে দেখা গিয়েছে কীর্তনিয়ার বেশে। তবে তার কণ্ঠে রয়েছে যুদ্ধের আওয়াজ। একথায় বোঝা যাচ্ছে ‘খাদান’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হবে খাদান। এই ছবিতে দেখা যাবে ইধিকা পাল। তবে তিনি কোন চরিত্রে অভিনয় করবে তা এখনও জানা যায়নি।

অন্যদিকে ‘খাদান’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের অভিনেত্রী বরখা বিশত-কে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এখনও পর্যন্ত স্পষ্টভাবে  জানা যায়নি  কারা এই ছবিতে অভিনয় করছে। কয়লা খনি অঞ্চলের সমাজ ও রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। পরিচালক সুজিত দত্ত।  প্রসঙ্গত, ১ জানুয়ারি প্রকাশ্যে এসেছে ‘খাদান-র প্রথম লুক মোশন পোস্টার। ছবির প্রথম মোশন পোস্টারে দেবের মুখে শোনা যাচ্ছে, “ফ্যামিলি লিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি? উটা আমারই আছেক…।” সুতরাং বোঝাই যাচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলতে শোনা যাবে দেবকে। সঙ্গে ভরপুর অ্যাকশন থাকবে যে, তা বলাই বাহুল্য!

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো