এই মুহূর্তে

সোহমের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে যাওয়া শাহিদ ইমাম

নিজস্ব প্রতিনিধি: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকা ঋণখেলাপির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন নিয়োগ দুর্নীতিতে জেলে যাওয়া আর এক অভিনেতা-রাজনীতিবিদ শাহিদ ইমাম। তাঁর অভিযোগ, সোহম তাঁর থেকে প্রায় ৬৮ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু ঋণের সামান্য অংশ ফেরৎ দিয়ে এখন নীরব সোহম চক্রবর্তী। তাঁর দাবি, টাকা চাইলে বদলে তাঁকে হুমকি দিচ্ছেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। ভোট সামনে আসতেই নতুন করে আইনি বিপাকে পড়লেন ‘ছোট বউ’ খ্যাত অভিনেতা। তবে এর পেছনে শাহিদ ইমামের কোনও রাজনৈতিক চাল রয়েছে কিনা তা জানা যায়নি। কেননা ২০২৩ সালে তিনি নিজেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Scam) সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন। এবার তিনি সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকার ঋণখেলাপির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন। তবে সোহম শাহিদ ইমামের দাবি অস্বীকার করে জানিয়েছেন, শাহিদ ইমামকে হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা। টাকা ফেরত দেবেন তিনি একাধিকবার জানিয়েছেন। কিছুই না, নির্বাচনের আগে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। ইন্ডাস্ট্রিতে শাহিদ ইমাম ‘শুভম’ নামে পরিচিত।

তাঁর কথায়, সোহমের সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘদিনের। সেই সুবাদে তিনি ২০২১ সালে সোহমকে ৬৮ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। ২০২৩ সালে SSC কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তিনি। যদিও এখন তিনি মুক্ত। তবে সেই সময়ে সংশোধনাগারে থাকার ফলে তিনি সোহমের থেকে টাকা ফেরত চাইতে পারেননি। ২০২৩ সালে পাওয়ার পরেই তিনি সোহমের সঙ্গে যোগাযোগ করেছিলেন। টাকা ফেরত চান। তখন সোহম দুই দফায় মোট ২৫ লক্ষ টাকা তাঁকে ফেরত দিয়েছিলেন। কিন্তু এরপর থেকে আর টাকা পাননি তিনি। সোহমকে একাধিকবার টাকা ফেরতের অনুরোধ জানালেও তিনি কর্ণপাত করেননি। উল্টে অভিনেতার তরফ থেকে নাকি তিনি কয়েকবার হুমকি পেয়েছেন। দুই বছর ধরে এমনটা চলতে থাকায় অবশেষে তিনি সোমবার সোহমের বিরুদ্ধে ঋণখেলাপির মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেছেন চারু মার্কেট থানায়। তবে সোহম ঋণ নেওয়ার বিষয়টি অস্বীকার করেননি। তিনি জানিয়েছেন, ২০২১ সালে ‘পাকা দেখা’ ছবির কারণে তিনি শাহিদের থেকে ৬৮ লক্ষ ঋণ নিয়েছিলেন। আরও বেশি টাকা দেওয়ার কথা ছিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত শাহিদের। পরে সেটা দেননি। এর পর ২৫ লক্ষ টাকা ফেরত দেন। বাকি ৪৩ লক্ষ টাকাও মিটিয়ে দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এখন যেহেতু তাঁর ছবির অবস্থা ভাল নয়, সেই কারণে তিনি টাকা ফেরৎ দিতে পাচ্ছেন না। বিষয়টা শাহিদকে জানালেও তিনি বোঝেননি। আর এখন বিধানসভা নির্বাচন আসন্ন, তাই সুযোগ বুঝে তাঁর গায়ে কালো ছিটতেই এমন পরিকল্পনা করলেন শাহিদ ইমাম, সেটাই দাবি অভিনেতার। আসলে শিক্ষকতার পাশাপাশি শাহিদের প্রযোজনা সংস্থা রয়েছে। সেখানে সিনেমা ও মিউজিক ভিডিও তৈরি করেন। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে সিবিআই গ্রেফতার করে। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁর প্রযোজনা সংস্থায় সোহমও কাজ করছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোট ঘোষণার পরেই পাল্টে যাচ্ছে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং ও ইন্টারভিউ সূচি

আজই প্রকাশ হবে তৃণমূলের প্রার্থী তালিকা, নতুন মুখ কারা?

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

হাতে কাজ নেই, বাড়িতে বসেই দিন কাটছে রাজদীপের, হঠাৎ কী হল অভিনেতার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ