আমরণ অনশনে বসা সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করলেন প্রকাশ রাজ

কিন্তু পরে যখন তারা আমাদের ভোট নেয়, তারা পরবর্তী পাঁচ বছর পিছনে ফিরে তাকায় না। আমরা তাঁদের কথায় বিশ্বাস করে বোকা হই।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ রক্ষা এবং লাদাখকে বিশেষ মর্যাদা দিয়ে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভূক্তির দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন বিজ্ঞানী ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। চলছে বিশাল ধর্মঘট। সঙ্গে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। মঙ্গলবার তাঁর অনশনের ২১ দিন। কেন্দ্রের উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন। বিপুল মানুষ দেশজুড়ে তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন। মাইনাস ১০ ডিগ্রিতে আন্দোলন চালাচ্ছে সোনম ওয়াংচুক-সহ ৫০০০ মানুষ। তবে দিনের বেলায় ৫০০০ জন থাকলেও ওই ঠান্ডার মধ্যেই রাত কাটাচ্ছেন ৩৫০ মানুষ।

কিন্তু ভারত সরকারের কোনও হেলদোল নেই, তাঁদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করছে না। এরকম অবস্থায় মঙ্গলবার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করলেন। প্রকাশ রাজ, ক্ষমতাসীন বিজেপির একজন সোচ্চার সমালোচক, ওয়াংচুকের নেতৃত্বাধীন বিক্ষোভে তার সমর্থন প্রসারিত করতেই এদিন সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করলেন প্রকাশ রাজ। অভিনেতা খুবই স্পষ্টবাদী, কেন্দ্রীয় সরকারের কোনও অন্যায় দেখলেই প্রতিবাদে নেমে পড়েন অভিনেতা। এদিন সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করে অভিনেতা প্রতিবাদের সুরে বলেন, যে সরকার জনগনের প্রতিশ্রুতি রক্ষা করে না, তাঁদের সজাগ করতে জনগণের ঐক্যবদ্ধ হওয়া উচিত। তাছাড়া আর কোনও বিকল্প নেই। প্রকাশ রাজের জন্মদিন।

এদিন তিনি সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করা এবং আন্দোলনের একটি ভিডিও তাঁর X হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “আজ আমার জন্মদিন। আর আমি এ বছর জন্মদিন টা লাদাখের জনগণের সঙ্গে পালন করলাম। যারা আমাদের জন্য, আমাদের দেশ, আমাদের পরিবেশ এবং আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করে চলেছে। আসুন তাদের পাশে দাঁড়াই।” ওয়াংচুকের সঙ্গে দেখা করার পর অভিনেতা পিটিআই সাংবাদিকদের সঙ্গে প্রতিবাদের সুরে কথা বলেন। তাঁর কথায়, “আমরা জনগণ এবং বিজ্ঞানীদের কাছ থেকে শুনেছি যে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে (বিজেপির ষষ্ঠ তফসিল) এবং যখন আমরা তাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিই তখন তারা আমাদের অপরাধীর নজরে দেখে। তাঁরা (বিজেপি রাজনীতিবিদরা) নির্বাচনের সময় বড় বড় প্রতিশ্রুতি দেয় এবং মিথ্যা আশা জাগিয়ে তোলে কিন্তু পরে যখন তারা আমাদের ভোট নেয়, তারা পরবর্তী পাঁচ বছর পিছনে ফিরে তাকায় না। আমরা তাঁদের কথায় বিশ্বাস করে বোকা হই। তাই সরকারের কান পর্যন্ত পৌঁছনোর একমাত্র উপায় হল ঐক্যবদ্ধ হওয়া এবং সরকারের কাছ থেকে প্রতিশ্রুতির জবাব চাওয়া। তাঁরা যদি প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়, এবং পরে বিশ্বাসঘাতকতা করে তাহলে আমরা কোথায় যাব? আমাদের অধিকারের জন্য লড়াই করতে হবে।”

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়