চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাতে কাজ নেই, বাড়িতে বসেই দিন কাটছে রাজদীপের, হঠাৎ কী হল অভিনেতার?

নিজস্ব প্রতিনিধি: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে তিনি অভিনয় যাত্রা শুরু করেন। ধারাবাহিকে ঈশান এবং ললিতার চরিত্রে ঋতাভরী চক্রবর্তী ও রাজদীপের জুটি খুবই নজর কেড়েছিল সকলের। তাঁদের রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের। এরপরেও একাধিক মেগায় অভিনয় করেছেন তিনি। এরপর ওয়েব সিরিজেও রাজত্ব বিছিয়েছিলেন অভিনেতা। কিন্তু বহুদিন ধরেই রাজদীপকে কোনও ধারাবাহিক, ওয়েব সিরিজে দেখা যাচ্ছেনা। মাস কয়েক আগে অভিনেত্রী তন্বী লাহার সঙ্গে তাঁর সম্পর্ক চাউর হয়েছিল।

আবার গতবছর মাকেও হারিয়েছিলেন অভিনেতা। যদিও তন্বীর সঙ্গে সম্পর্কে কখনই সিলমোহর দেননি অভিনেতা। কিন্তু অনেক দিন হয়ে গেল রাজদীপকে দেখা যাচ্ছে না কোথাও। শোনা যাচ্ছে, স্বর্ণেন্দু সমাদ্দারের আগামী ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে। তাহলে কি নতুন রূপে ফেরার জন্যে প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা? যদিও অভিনেতা জানিয়েছেন, স্বর্ণেন্দু সমাদ্দারের আগামী ধারাবাহিকে তাঁর অভিনয়ের কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। অনেক দিন আগে কথাবার্তা হয়েছিল। কিন্তু তার পর আর সে ভাবে কথা এগোননি। রাজদীপ কে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল।

কিন্তু সে ভাবে উল্লেখযোগ্য চরিত্রে অনেক দিন ধরে তাঁকে দেখা যাচ্ছেনা। ওয়েব সিরিজেও দেখা যাচ্ছে না তাঁকে। তবে অভিনেতা জানিয়েছেন, এখন হাতে তেমন কোনও কাজ নেই তাঁর। বাড়িতেই আছেন। একটি সিরিজের কথা হচ্ছিল। কিন্তু কেন তাঁর কাজ নেই, সেই উত্তর তাঁর কাছে নেই। ইন্ডাস্ট্রির অনেকেই রাজদীপের কাছের বন্ধু। কিন্তু কারও রেফারেন্সে তিনি কাজ পেতে চান না। জনসংযোগে খুব একটা বিশ্বাসী নন। সেই জন্যই কি তাঁর কাজে সেটা বলেননি অভিনেতা।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ