মৃত্যু হয়েছে রাজা মুরাদের, গুজব ছড়িয়ে পড়তেই থানায় ছুটলেন বর্ষীয়ান অভিনেতা

মারা হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদ। হ্যাঁ, সকাল থেকে এমনটাই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাসছে। তবে খবরটি পুরোটাই ভুয়ো। বিষয়টি কান পর্যন্ত পৌঁছেছে রাজা মুরাদেরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারা হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদ। হ্যাঁ, সকাল থেকে এমনটাই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাসছে। তবে খবরটি পুরোটাই ভুয়ো। বিষয়টি কান পর্যন্ত পৌঁছেছে রাজা মুরাদেরও। আর তা শোনা মাত্রই শুক্রবার (২২ অগস্ট) মুম্বইয়ের আম্বোলি পুলিশ থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। তিনি অভিযোগ করেছেন যে, তাঁর মৃত্যু সম্পর্কিত একটি ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সবার কাছে এই গুজবের ব্যাখ্যা দিতে দিতে তিনি ক্লান্ত। এই গুজব তাকে গভীরভাবে বিরক্ত করেছে। সবার কাছে বারবার স্পষ্ট করে বলতে হচ্ছে যে, তিনি বেঁচে আছেন। এরপর একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে রাজা মুরাদ দাবি করেছেন যে, কেউ তাকে মৃত ঘোষণা করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেছে। পোস্টটিতে তাঁর জন্ম তারিখ এবং ভুয়ো মৃত্যুর তারিখ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাঁকে শ্রদ্ধাঞ্জলিও দেওয়া হয়েছে।

অভিনেতার কথায়, “কিছু লোক আছে, আমি বুঝতে পারছি না, করা আমার অস্তিত্ব নিয়ে চিন্তিত! তারা আমার মৃত্যু সম্পর্কে পোস্ট করেছে এবং এমনকি শোক প্রকাশ করেছে। তারা লিখেছে যে আমি বহু বছর ধরে কাজ করেছি, কিন্তু এখন আমাকে স্মরণ করার জন্য কেউ নেই। তারা সেই পোস্টে আমার জন্মদিন এবং ভুয়ো মৃত্যুর তারিখও উল্লেখ করেছে। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। ভুল তথ্যের ব্যাখ্যা দিতে হচ্ছে। তাতে আমি ক্লান্ত। আমি বেঁচে আছি এটা বলতে বলতে আমার গলা, জিহ্বা এবং ঠোঁট শুকিয়ে গিয়েছে। এই মিথ্যা খবর সর্বত্র ছড়িয়ে পড়েছে। সারা বিশ্ব থেকে আমার কাছে ফোন এবং বার্তা আসছে। এমনকী লোকেরা আমাকে পোস্টের কপিও পাঠাচ্ছে।”

এই ঘটনাটিকে “লজ্জাজনক” বলে অভিহিত করে মুরাদ গুজবের পেছনে থাকা ব্যক্তির সমালোচনা করে বলেছেন, “যে কেউ এটা করেছে তার মানসিকতা খুবই খারাপ। সে খুব ছোট মানুষ। এমন একজন ব্যক্তি যে তার জীবনে কখনও উল্লেখযোগ্য কিছু অর্জন করেনি। এই কারণেই সে এত সস্তা কাজ করে আনন্দ পাচ্ছে। তবে পুলিশ আমার অভিযোগ গ্রহণ করেছে এবং একটি এফআইআর দায়ের করছে। তারা আমাকে আশ্বস্ত করেছে যে তারা এর গভীরে গিয়ে তদন্ত করবে। প্রয়োজনে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তবে এ ধরনের মিথ্যাচার বন্ধ হওয়া উচিত। এটি কেবল আমার ক্ষেত্রে নয়। জীবিত থাকাকালীন প্রায়শই সেলিব্রিটিদের মৃত ঘোষণা করা হয়।” রাজা মুরাদ ১৯৭০ সাল থেকে হিন্দি, ভোজপুরি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় কাজ করছেন। তিনি এখনও পর্যন্ত ২৫০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি বিশেষত তাঁর গভীর ব্যারিটোন কণ্ঠের জন্য খ্যাতিমান। পাশাপাশি তিনি বেশিরভাগ ছবিতে ভয়ঙ্কর খলনায়কের অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি সহানুভূতিশীল, ভ্রাতৃত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্যেও সমানভাবে প্রশংসিত। মুরাদ ‘প্রেম রোগ’ এবং ‘পদ্মাবত’-এর মতো ছবিতে একটি অমোচনীয় চিহ্ন রেখেছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের