মিথ্যা বিজ্ঞাপনে অতিষ্ঠ! অনুমতি ছাড়া ছবি ব্যবহারের জন্য বম্বে হাইকোর্টে ছুটলেন সুনীল শেট্টি

বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইট কোনও অনুমোদন ছাড়াই তাঁদের ব্যবসার প্রচারের জন্য তাঁর ছবি ব্যবহার করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁদের ছবি, কন্ঠস্বর, পোস্টার, নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজ করা হচ্ছে। যে কারণে মাঝে মধ্যেই বিপাকে পড়ছেন তারকাদের। কেননা তারকাদের কোনও কিছুই ব্যক্তিগত থাকে না। সেই কারণে নানা সময়ে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ে তারকাদের নাম, কন্ঠস্বর, পোস্টার। অথচ সে বিষয়ে ঘুনাক্ষরেও কিছু জানেন না তাঁরা। তাই মাঝে মধ্যেই ‘ব্যক্তিগত অধিকার’ সংরক্ষণের জন্যে আদালতে ছোটেন তারকারা। দিন কয়েক আগে ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, পরিচালক প্রযোজক করণ জোহর, তাদের ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তাদের আগে অমিতাভ বচ্চন, তামিল সুপারস্টার কমল হাসান, রজনীকান্তরাও ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য আদালত দ্বারস্থ হয়েছেন। আদালত তাদের পক্ষেই সর্বদা রায় দিয়েছে। অর্থাৎ রায় ঘোষণার পরে আইনি অনুমতি বা তাদের অনুমোদন ছাড়া আর কেউ তারকাদের নাম, কন্ঠস্বর ব্যবহার করতে পারবে না। এবার এই তালিকায় যুক্ত হলেন অভিনেতা সুনীল শেট্টি।

সম্প্রতি তিনিও ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য বম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়ে ছিলেন বলে খবর। আবেদনে তিনি দাবি করেছেন যে, বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইট কোনও অনুমোদন ছাড়াই তাঁদের ব্যবসার প্রচারের জন্য তাঁর ছবি ব্যবহার করছেন। অভিনেতা একটি অন্তর্বর্তী আবেদনে আদালতকে অনুরোধ করেছেন যে, এই ধরণের সমস্ত ওয়েবসাইট কে অবিলম্বে তাঁর ছবি অপসারণের নির্দেশ দেওয়া হোক এবং ভবিষ্যতে সেগুলি ব্যবহার করা থেকে বিরত রাখা হোক। অবশেষে শুক্রবার এই মামলার শুনানিতে বম্বে হাইকোর্টের বিচারপতি আরিফ ডাক্তারের একটি বেঞ্চ, সুনীল শেট্টির আইনজীবী বীরেন্দ্র সরফের বক্তব্য সংক্ষিপ্তভাবে শুনে একটি সিদ্ধান্তে পৌঁছেছেন।

যেখানে আইনজীবী উল্লেখ করেছিলেন যে, সুনীল শেট্টি এবং তার নাতির ভুয়ো ছবি কিছু ওয়েবসাইটে রয়েছে। অভিনেতার ছবি কোনও অনুমোদন ছাড়াই বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। একটি রিয়েল এস্টেট এজেন্সির ওয়েবসাইট এবং একটি জুয়ার সাইট অভিনেতার ছবি প্রদর্শন করেছে। কোনভাবেই অভিনেতা তাদের সঙ্গে যুক্ত নন। অভিনেতার ব্যক্তিত্ব এবং ছবিগুলির উপর তার অধিকার রয়েছে এবং কর্তৃত্ব ছাড়াই সেগুলি প্রকাশ করা তার সুনামের ক্ষতি করছে। তবে এখনও অভিনেতার মামলার রায় ঘোষনা করা হয়নি। শুধুমাত্র সংরক্ষিত করা হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের