দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

নিজস্ব প্রতিনিধি: সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়িকা লাভলি মৈত্র। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বিপুল ভোটে জয়ী হয়ে সেখানকার বিধায়ক হয়েছেন তিনি। তবে ছাব্বিশের নির্বাচনেও তাঁর ওপরই ভরসা রেখেছে শাসক দল। সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন অভিনেত্রী লাভলি। সুতরাং নির্বাচন না মেটা পর্যন্ত সোনারপুরেই থাকছেন তিনি। অলি-গলিতে প্রচারের ঝড় তুলছেন। সময় কাটাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে। কখনও নির্বাচনী প্রচার, কখনও সাধারণ মানুষের সুবিধা অসুবিধার খোঁজ নেওয়া, সবটাই একা হাতে সামলাচ্ছেন তিনি। সেই কারণে তাঁর জীবনযাপনও এখন অন্যরকম হয়ে গিয়েছে এখন।

প্রচারের ব্যস্ততার জন্যে ‘চিরসখা’ ধারাবাহিকের শুটিংও বন্ধ রেখেছেন। এমন পরিস্থিতিতে তিনি কীভাবে নিজের খেয়াল রাখছেন? নির্বাচন শুরুর আগে অভিনয়ের জন্যে একটা নিয়মে থাকতে হত তাঁকে। শরীরচর্চা থেকে নিয়মমাফিক খাওয়াদাওয়া করতে হত। কিন্তু এখন সেই নিয়ম কিছুটা ভেঙেছে। নিয়মিত জিমে যাওয়া হচ্ছে না। চা-কফি খাওয়া কমিয়ে দিয়েছেন। দিনের শুরুতে চিনি ছাড়া কালো কফি না হলে চলত না তাঁর। কিন্তু এখন তা একেবারে বন্ধ করে দিয়েছেন। রোদে রোদে ঘুরে প্রচার করছেন। মাইগ্রেনের সমস্যা রয়েছে তাঁর। তাও কফি খেলে মাইগ্রেনের সমস্যা বাড়ে, সেই কারণে তা কমিয়ে দিয়েছেন। তবে এখন বাড়ির তৈরি খাবারেই ভরসা রাখছেন লাভলি। সকালে জলখাবারে রুটি-তরকারি খেয়েই নির্বাচনের কাজে বেরিয়ে পড়েন তিনি। গরমে নিজেকে ঠিক রাখতে নিয়মিত ডাবের জল খাচ্ছেন। তবে ভাত ছাড়া তাঁর চলেনা। রাত হোক বা দুপুর, দু’বেলাই ভাত চাই তাঁর।

এছাড়া ত্বক সুন্দর রাখতে সানস্ক্রিন সঙ্গে রাখা লাভলির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রূপচর্চা হিসেবে সকালে সানস্ক্রিন আর রাতে ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুয়ে, টোনার লাগান। তার পরে নাইট ক্রিম মেখে ঘুমোতে যান। তাই বাড়তি রূপচর্চা তাঁর পছন্দ নয়। অভিনেত্রী হলেও মেকআপ তাঁর পছন্দ নয়। এছাড়া অন্যান্য তারকা প্রার্থীরা প্রচারের জন্যে ডিজাইনের তৈরি করা পোশাক বাছলেও লাভলির ক্ষেত্রে বিষয়টা অন্য। তিনি সারা বছরই সুতির পোশাক পরেন। তাই প্রচারের জন্যে টিউব সুতির শাড়ি, সুতির চুড়িদার বেছে নিয়েছেন। যে ধরনের পোশাকে আরাম পান, সেটাই পরেন। এক মাসেরও বেশি সময় ধরে সোনারপুরে থাকছেন লাভলি। মেয়ের সঙ্গেও অনেকদিন দেখা না হলেও তাঁর সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছেন মা লাভলি।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ