ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

অসংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে আরপিএফ কর্মীদের উপর ব্লেড দিয়ে হামলা, ঘটনায় গ্রেফতার হিন্দি টেলিভিশন অভিনেত্রী এবং মডেল অন্তরা বন্দোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুঃসাহসিক ঘটনা! অসংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে আরপিএফ কর্মীদের উপর ব্লেড দিয়ে হামলা, ঘটনায় গ্রেফতার হিন্দি টেলিভিশন অভিনেত্রী, মডেল এবং নীল ছবির নায়িকা অন্তরা বন্দোপাধ্যায়। জানা গিয়েছে, গত ১২ অগস্ট শুটিংয়ের জন্য মুম্বই থেকে সুরাট যাচ্ছিলেন অন্তরা, তার জন্যে তিনি আরাবলি এক্সপ্রেসের স্লিপার ক্লাসের টিকিট কেটেছিলেন। কিন্তু স্লিপার ক্লাসের টিকিট নিয়েই তিনি সংরক্ষিত এসি কোচে বসে পড়ে ছিলেন। দেখা মাত্রই তাঁকে ওই আসন ছাড়তে বলেন আরপিএফ কর্মীরা।

ঘটনাটি ঘটেছিল, গত ১২ অগস্ট রাত প্রায় সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে। যখন টিকিট কালেক্টর হরিকেশ ত্রিপাঠি তাঁর টিকিট দেখে তাঁকে সিট ছাড়তে বলেন। কিন্তু অভিনেত্রী রাজি না হওয়ায় টিকিট পরীক্ষক ট্রেনে কর্মরত আরপিএফ কর্মীদের খবর দেন। খবর পেয়ে দুইজন আরপিএফ কর্মী ঘটনাস্থলে যান। তাঁরাও অন্তরাকে সিট ছাড়ার নির্দেশ দেন। কিন্তু অন্তরা তাঁদের গালিগালাজ করেন এবং সহিংস হয়ে ওঠেন। এরপর তিনি বিবস্ত্র হয়ে একটি ধারালো অস্ত্র বের করেন। আরপিএফ কর্মীদের উপর হামলা চালান। নিজেকেও ক্ষতবিক্ষত করেন। আরপিএফ সাব ইন্সপেক্টরের ইউনিফর্ম ছিঁড়ে দেন ও মোবাইল ফোনও ভেঙে দেন। পরিস্থিতি যাতে আরও না বাড়ে, সেজন্য আরপিএফ কর্মীরা এসি কোচের দরজাগুলো বন্ধ করে দেন।

এরপর তাঁকে দাহানু রেল স্টেশনে নামিয়ে সরকারি রেল পুলিশের (জিআরপি) হাতে তুলে দেওয়া হয়। তবে পুলিশের হাত থেকে বাঁচতে এসি কোচের কাঁচ ভেঙে পালানোর চেষ্টা করেছিলেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ট্রেনের যাত্রীরা ভয় পেয়ে যান। পুলিশ তাঁর বিরুদ্ধে নিরাপত্তা বিপন্ন করা, সরকারি কর্মচারীদের গুরুতর ক্ষতি করা, হামলা এবং ইচ্ছাকৃত অপমানের অভিযোগে এফআইআর দায়ের করে। তাঁকে একটি নোটিশ দেওয়া হয় এবং পরে জামিনে মুক্তি দেওয়া হয়।

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

বিকেলের জলখাবারের জন্য চটজলদি বানিয়ে ফেলুন বিটরুট কাবাব, রইল সহজ রেসিপি

নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার ৩

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন ‘লালা’, ল্য়ান্ডফলের পরেই প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই কাজ খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও