মা হতে চলেছেন অভিনেত্রী বাসবদত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মাতৃদিবস। আর মাতৃদিবসের আগেই টলিপাড়া থেকে এল সুখবর। মা হতে চলেছেন ‘গানের ওপারে’ ধারাবাহিক খ্যাত বাসবদত্তা চট্টোপাধ্যায়। গত ৬ মে নিজের জন্মদিনেই এই সুখবর জানালেন অভিনেত্রী এক বেসরকারি সংবাদমাধ্যমকে। পাশাপাশি জানালেন, প্রেগন্যান্সির কারণে একটি ছোট ব্রেক নেবেন অভিনেত্রী।

সঙ্গে আরও জানিয়েছেন, তিনি প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। প্রতি বছর, তিনি জন্মদিনের দিন লাঞ্চ বা ডিনার ডেটে যান বাইরে, কিন্তু এই বছর, তিনি বাড়িতেই ছিলেন। মা হবেন তিনি, সুতরাং তাঁর ভিতরে বেড়ে উঠছে একটি প্রাণ, যা তাঁর জন্মদিনের সবচেয়ে বড় উপহার। সুতরাং এই বছর তাঁর জন্যে স্পেশাল।

২০১৮ সালে বিয়ে হয় তাঁর সাংবাদিক অনির্বাণের সঙ্গে। এক বন্ধুর মারফতে আলাপ হয় তাঁর, তারপর বন্ধুত্ব, প্রেম বিয়ে। তাঁর বাবাও ছিলেন একজন সমালোচক। এমনকী তিনি নিজেও একজন সাংবাদিক হওয়ার চেষ্টায় ছিলেন। অভিনয়ের ইচ্ছে তাঁর একদমই ছিল না। তবে প্রথম ধারাবাহিকের সুযোগ পাওয়া মাত্রই সব বদলে যায়। ‘গানের ওপারে’ তাঁর ডেবিউ ধারাবাহিক ছিল। গর্ভাবস্থার জন্যে অনেক নিয়ম মেনে চলতে হচ্ছে তাঁর, এই বিষয়ে তিনি বলেন, বাইরের খাবার থেকে যতটা সম্ভব এড়িয়ে যাচ্ছেন তিনি। তবে মায়ের রান্নাই খেয়েছেন তিনি জন্মদিনে প্রতিবারের মতন।

যদিও এই স্বাস্থ্যের জন্যে কিছুই তেমন খেতে পারছেন না তিনি এখন। তবে পরিবারের সঙ্গেই তিনি জন্মদিন পালন করেছেন। কাজের ফ্রন্টে, তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছিল, অভিযাত্রিক সিনেমায়। যেখানে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া তাঁর ছোটো পর্দার কাজের মধ্যে রয়েছে, নেতাজী, বয়েই গেল। ‘তখন কুয়াশা ছিল’ এই ছবিতে তিনি প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। আর এই ছবি জাতীয় পুরস্কার পেয়েছিল।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা