দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিদেশে শুটিংয়ে গিয়ে গুরুতর চোট পেলেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার

নিজস্ব প্রতিনিধি: বিদেশে শ্যুটিংয়ে গিয়ে চরম আহত অভিনেত্রী তথা পরিচালক দিব্যা খোসলা। নিজেই তাঁর ক্ষত চিহ্নের ছবি তুলে জানালেন একথা। এই মুহূর্তে বিদেশে পরবর্তী ছবির শুটিং করছেন দিব্যা। সেখানেই বিপত্তি। দিব্যার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর উজ্জ্বল ফর্সা গালে লাল লাল ছোপ। মনে হচ্ছে রকাত ফুটে উঠেছে।

শুটিংয়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী। সম্ভবত কোনও অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন তিনি। চোট পাওয়ার পর বেশ কয়েকটি ছবি ভাগ করে দিব্যা লিখেছেন, “একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট চলাকালীন গুরুতর আহত হয়েছি। তবে থামলে চলবে না। শো মাস্ট গো অন। আপনাদের আশীর্বাদ কাম্য।” এই মুহূর্তে লন্ডনে রয়েছেন দিব্যা। তবে তাঁর কোন ছবিতে এহেন ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

‘ইয়ারিয়া’ ছবি পরিচালনা করে লাইমলাইটে উঠে আসেন দিব্যা। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ‘ইয়ারিয়াঁ ২’ নিয়ে ফেরত আসছেন তিনি। এই ছবি দিব্যার বিপরীতে দেখা যাবে বাংলার অভিনেতা যশ দাশগুপ্তকে। টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী দিব্যা। বিয়ের পরেই তিনি ইন্ডাস্ট্রির নজরে আসেন। সেখান থেকে তিনি হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রায় ২০ টি মিউজিক ভিডিয়ো পরিচালনা করেছেন তিনি তারপরেই পরিচালনায় প্রত্যাবর্তন তাঁর।

Published by:

Share Link:

More Releted News:

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ