হিন্দু হয়ে ‘আবায়া’ পরিধান, সমালোচনার মুখে পড়তেই মুখ খুললেন জেসমিন ভাসিন

আমার সত্যিই ট্রোল নিয়ে কোনও চিন্তা নেই। আমি কি পরিধান করব এবং কোথায় যাব তা আমার ব্যাপার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়া মেতে রয়েছে সেলিব্রিটিদের নিয়ে। যাঁদের পেশাগত হোক বা ব্যক্তিগত, সবটা নিয়েই মানুষের মাথা ঘামানো চাই চাই! বিশেষ করে, কোনদিন ভুলেও একটু অন্য রকম পোশাকে সাজলেন অভিনেত্রীরা, ব্যস! তাঁকে নিয়ে শুরু হয়ে যাবে চর্চা। কখনও কখনও গসিপ, কটাক্ষের মাত্রা এতটাই বেড়ে যায় যে, শেষে তারকারাও সোশ্যাল মিডিয়ায় এসে মুখ খুলতে বাধ্য হন। কেউ কেউ তো আবার থানাতেও বিষয়গুলি জানায়। যাই হোক, মাসের শুরুতে আবুধাবি গিয়েছিলেন মুম্বই টেলিভিশন অভিনেত্রী জেসমিন ভাসিন। সেখানে গিয়ে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনের সময় অভিনেত্রী একটি ধূসর আবায়া পরেছিলেন। যেটি কিনা ইসলাম ধর্মের মানুষদের পোশাক। কিন্তু অভিনেত্রী নিজের হিন্দু। এই লুকের কয়েকটি ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন অভিনেত্রী। আর তারপর থেকেই চর্চায় রয়েছেন অভিনেত্রী। হিন্দু হয়ে আবায়া পরার জন্য গোটা নেটপাড়া তুলোধনা করলেন অভিনেত্রীর, রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। তবে চুপ করে থাকেননি অভিনেত্রী, পাল্টা আঘাত করলেন।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলতে গিয়ে, কেন তিনি আবুধাবি ভ্রমণের সময় আবায়া পরেছিলেন, সে সম্পর্কে মুখ খুলেছিলেন। অভিনেত্রীর কথায়, “আমি আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে গিয়েছিলাম, সেখান কার নিয়ম, মসজিদে ঢুকতে হলে আপনাকে একটি নির্দিষ্ট পোশাক পরিধান করতেই হবে। তাই আমি তাঁদের নিয়মকে সম্মান জানিয়ে আবায়া পরিধান করি। এটি একটি পবিত্র স্থান, আমার বাবা-মা আমাকে শৈশব থেকেই এটি শিখিয়েছেন।” ট্রোলের জবাব হিসেবে জেসমিন ভাসিন বলেন, “আমার সত্যিই ট্রোল নিয়ে কোনও চিন্তা নেই। আমি কি পরিধান করব এবং কোথায় যাব তা আমার ব্যাপার। আমি যখন সমুদ্র সৈকতে ছুটিতে যাই, তখন আমি সুইম স্যুট পরি। সুতরাং, আগামীকাল যদি সেখানে একটি ছবি আসে, আমিও তাঁর জন্যেও ট্রোলড হব। আমি সম্পূর্ণরূপে সমস্ত নেতিবাচকতা উপেক্ষা করতেই পছন্দ করি।”

জেসমিন ভাসিন সম্পর্কে

জেসমিন ভাসিনের আজ ৩৩ তম জন্মদিন। তিনি নাগিন সহ বেশ কয়েকটি জনপ্রিয় টিভি শোয়ের মুখ্য মুখ ছিলেন। বিগ বস 14-এও অংশও নিয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি তাঁর সেরা বন্ধু অভিনেতা অ্যালি গনির সঙ্গে সম্পর্কের শিলমোহর দিয়েছেন।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর