ক্যান্সার থেকে সুস্থ হতে না হতেই মাতৃহারা হলেন অভিনেত্রী মহিমা চৌধুরী

মায়ের সঙ্গে বিশেষ সংযোগ ছিল মহিমার। তাঁর মা-ই ছিলেন অভিনেত্রীর একমাত্র কাছের মানুষ, বন্ধুর মতো।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যান্সার থেকে স্বাভাবিকজীবনে ফিরতে না ফিরতেই মাতৃহারা হলেন অভিনেত্রী মহিমা চৌধুরী। দিন কয়েক আগেই মাকে হারিয়েছেন বলিউডের স্বনামধন্য পরিচালক মুকেশ ছাবড়া। তারও দিন কয়েক আগে মাকে হারিয়েছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সুতরাং বলিউডে একের পর এক শোকের ছায়া। মা কথাটি ছোট হলেও এর গভীরতা সাংঘাতিক। মাতৃহারা সন্তানরাই জানেন মা বিনা জীবন কতটা কষ্টকর। তিন-চারদিন আগেই মারা গিয়েছেন অভিনেত্রী মহিমা চৌধুরীর মা। বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। চিকিৎসাধীন ছিলেন। রিপোর্ট অনুযায়ী, মিসেস চৌধুরী গত সপ্তাহে হাসপাতালেই মারা গিয়েছেন। তবে মায়ের মৃত্যুর খবরটি এখনও নিশ্চিত করেননি অভিনেত্রী।

এদিন মাহিমা চৌধুরীর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে অভিনেত্রীর মা মারা গিয়েছেন। মহিমা মুম্বইতে তাঁর মেয়ে আরিয়ানাকে নিয়ে একা বাস করেন। যদিও সংবাদমাধ্যম এখনও অভিনেত্রী ও চৌধুরী পরিবার থেকে অফিসিয়ালি বিবৃতি আসার অপেক্ষায় রয়েছেন। ঘনিষ্ঠ সূত্রে খবরটি জানাজানি হওয়া মাত্রই শোকপ্রকাশ করেছেন অভিনেত্রীর সতীর্থরা। মায়ের সঙ্গে বিশেষ সংযোগ ছিল মহিমার। তাঁর মা-ই ছিলেন অভিনেত্রীর একমাত্র কাছের মানুষ, বন্ধুর মতো। সমাজমাধ্যমেও মায়ের সঙ্গে নানা মুহূর্ত মাঝে মধ্যে ভাগ করে নিতেন অভিনেত্রী। সদ্য ক্যান্সারের কবল মুক্ত হয়েছেন তিনি। গত বছর জুন মাসে মহিমার কেশবিহীন মস্তকের ছবি শেয়ার করে তাঁর অসুস্থতার খবর দেন বলিউডের প্রবীণ অনুপম খের।

তবে ক্যামো এবং অস্ত্রোপচারের দ্বারা শেষমেশ মারণ রোগকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন মহিমা। তবে নিজে সুস্থ হলেও মাকে ফেরাতে পারলেন না অভিনেত্রী। মাহিমা চৌধুরী সোশ্যাল মিডিয়াতেও খুব কম থাকেন। তাঁর শেষ পোস্টটি ছিল তিন সপ্তাহ আগের। যেখানে তিনি উত্তর পূর্ব ফিল্ম ফেস্টিভালে যোগ দেওয়ার পরে একটি নোট লিখেছিলেন। বর্তমানে ‘দ্য সিগনেচার’ ছবির কাজে ব্যস্ত মহিমা। কিছু দিন আগেই আমেরিকা থেকে চিকিৎসা করিয়ে এসেছেন। ক্যানসার সারলেও নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হয় তাঁকে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে