টলিউডে ডেবিউ করছেন মৌনি রায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ জন্মগত ভাবে তিনি বঙ্গ তনয়া। কিন্তু মুম্বইয়ের বাসিন্দা হওয়ার সূত্রে এতদিন ধরে বলিউডেই কাজ করে এসেছেন তিনি। তবে এরই মধ্যে সুযোগ পেলেই কলকাতায় ঘুরে যান মৌনি রায়। সম্প্রতি কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। তবে এইবার তাঁর কলকাতায় আসা কিছুটা কাজের সুত্রেই। প্রশ্ন উঠেছে তাহলে ১৬ বছর ধরে বলিউডে রাজত্ব করার পর এবার কী তবে টলিউডে পদার্পণ(Tollywood Debut) করতে চলেছেন অভিনেত্রী মৌনি রায়(Actress Mouni Roy)?

উল্লেখ্য এইবার কলকাতায় এসে বাংলার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নাচের রিয়েলিটি শোতে অতিথি বিচারক হিসেবে অংশ নেন মৌনি। অনুষ্ঠানে খুদে প্রতিযোগীদের সঙ্গে নাচের তালে পা মেলান অভিনেত্রী। পাশপাশি নাচের মঞ্চে সুপারস্টার দেবের সঙ্গে কোমর দোলাতেও দেখা গেছে মৌনিকে। দেব অভিনীত “মন মানে না” ছবির টাইটেল ট্র্যাকে পা মেলান দুজনে। রিয়ালিটি শোয়ে অংশ নিয়ে ঝরঝরে বাংলাতেই কথা বলেন অভিনেত্রী।

এছাড়াও এবার কলকাতায় এসে একটি বিজ্ঞাপনেও অভিনয় করেন বলিউড অভিনেত্রী। এর ফলেই প্রশ্ন উঠেছে তবে কি এবার নিজের শহরে কাজ করতে চলেছেন মৌনি?

সুত্রের খবর, এবার টলিউডে ডেবিউ করতে চলেছেন মৌনি রায়। অভিনেতা অঙ্কুশ হাজরার প্রোডাকশন হাউসের প্রথম ছবি “মির্জাতে” ডেবিউ করছেন মৌনি। ছবিটি পরিচালনা করছেন রক্তিম চট্টোপাধ্যায়। ছবিতে একটি বিশেষ গানের জন্য অফার পেয়েছেন নায়িকা।

ছবিতে নায়কের ভুমিকায় অভিনয় করছেন অঙ্কুশ সয়ং। খলনায়কের ভুমিকায় অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য। তবে ছবিতে নায়ক ও খলনায়কের নাম প্রকাশ্যে এলেও নায়িকার নাম এখনও জানা যায়নি। পাশপাশি মৌনি শেষ পর্যন্ত ছবিতে অভিনয় করেন কিনা সেই অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে