শারীরিক-মানসিক নির্যাতন সহ টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার নয়নার কোরিওগ্রাফার প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়না গঙ্গোপাধ্যায় টলিপাড়ার অতি পরিচিত মুখ। কাজ দিয়েই করেছেন সকলের মনজয়। তবে দীর্ঘ সময় শরে তাঁকে পর্দায় দেখায় যায়নি। কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্টে বোমা ফাটান। জানান তাঁর এই রূপালি পর্দা থেকে দূরে থাকার কারণ। নয়না সরাসরি অভিযোগ আনেন তাঁর কোরিওগ্রাফার প্রেমিকের বিরুদ্ধে। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তাঁর অভিযুক্ত প্রেমিককে।

কয়েকদিন আগেই নয়না সমাজমাধ্যমে বেশ কতগুলি কথা লেখেন। জানান তাঁর জীবনের অন্ধকার দিনগুলির কথা। উল্লেখ করেন শারীরিক ও মানসিক নির্যাতনের কথা। জানান তাঁর প্রেমিক টাকাও হাতিয়ে নিয়েছে। নয়না লেখেন প্রেমিকের কথাতেই এতদিন কাজ থেকে দূরে সরে ছিলেন তিনি। নয়না এটাও বলেন তাঁকে তাঁর প্রেমিক নিজের মায়ের সামনেও মারধর করেছে। অভিনেত্রী পাটুলি থানাতে অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়ের প্রেমিকের নাম টুবান চক্রবর্তী। তিনি টলিউডের কোরিওগ্রাফার। দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাঁদের। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন করে নয়না জানান যে তাঁর প্রেমিকের সঙ্গে ছিল একাধিক মহিলার সম্পর্ক। তিনি তাঁর অভিযোগে জানান তাঁর প্রেমিকের কথাতেই এতদিন সমস্ত কিছু মেনে এসেছেন। কিন্তু সেই প্রেমিকই তাঁকে ঠকিয়েছে। অভিনেত্রী জানিয়েছেন একসময় তিনি খুবই ভেঙে পড়েছিলেন। সম্পর্কের এই জটিলতার জেরেই তাঁর ওজনও বেড়েছিল। তবে এখন তিনি নিজেকে সামলে নিয়েছেন। জানিয়েছে অতীতকে পিছনে ফেলে আবারও পুরানো উদ্যমে কাজে ফিরতে চান। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, টলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’এর পাশাপাশি বলিউডের রাম গোপাল বর্মার সঙ্গেও কাজ করেছেন তিনি।

হাসপাতালে পৌঁছানোর আগেই অটোতেই জন্ম চার সন্তানের, জন্মের পরই মর্মান্তিক মৃত্যু

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

পিগ আয়রনের কারখানায় অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিপর্যয়! মৃত ৩

৪৫ হাজারে Samsung Galaxy ও Google Pixel ! জানেন কোথায় মিলবে সস্তায় ফোন?

শেষ আটে কে কার মুখোমুখি হবে? জেনে নিন বিস্তারিত তথ্য

বারুইপুর কাণ্ডে পুলিশের গুলিতে খতম অভিযুক্ত প্রভাস মণ্ডল

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

জলভাসি চট্টগ্রাম, ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত, বাতিল পরীক্ষা, বন্ধ রেল চলাচল

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

অসম থেকে কন্যাকুমারী! দীর্ঘতম ট্রেনযাত্রায় দেখে ফেলুন দেশের নানা অফবিট গন্তব্য

বিশ্বকাপে প্রিয় দলের হার মানতে পারছেন না? জেনে নিন মন ভাল করার উপায়

বর্ষার জল থেকেই কানে সংক্রমণ? অবহেলা করলেই বাড়তে পারে বিপদ!