নেপালে চলবে ‘আদিপুরুষ’, তোলা হল সমস্ত নিষেধাজ্ঞা, কিন্তু আদেশ অমান্য করছেন মেয়র

আদালতের আদেশ মানবেন না। চলচ্চিত্রের লেখক বলেছেন যে নেপাল ভারতের অধীন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আদিপুরুষ’ নিয়ে জেরবার গোটা দেশ। তার মধ্যেও বক্সঅফিসে ৪০০ কোটিতে পৌঁছেছে এই ছবির আয়। কিন্তু বিতর্ক থামার নাম নেই। ছবিতে রামভক্ত হনুমানের সংলাপ, রাম ও সীতার পোশাক ও আজেবাজে ভিএফএক্স দেখে চটে লাল দেশবাসী। এছাড়াও ভুল তথ্য পরিবেশন, সীতাকে ভারতের কন্যা বলে দাবি, সবটা দেখেই অবিলম্বে ছবি ব্যানের ডাক দিয়েছে দর্শক। এছাড়াও হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে বলে দাবি রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই নেপাল সরকার ছবিটিকে ব্যান করলেও নির্মাতারা ছবির সংলাপ বদলে দেওয়ায় অবশেষে চলচ্চিত্রের থেকে নিষেধাজ্ঞা তুলল নেপাল সরকার, ছবিতে সীতা চরিত্রটিকে “ভারতের কন্যা” হিসাবে উল্লেখ করায় ছবিটি ব্যান করে দেওয়া হয়েছিল নেপালে।

অবশেষে বৃহস্পতিবার নেপালের একটি আদালতে “আদিপুরুষ ” সহ সমস্ত হিন্দি চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হল। কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ সমস্ত হিন্দি চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছিলেন। এদিকে বলেন্দ্র শাহ এর বিরোধিতা করে জানিয়েছেন যে, তিনি যে কোনও শাস্তির মুখোমুখি হতে প্রস্তুত। কিন্তু চলচ্চিত্রটির প্রদর্শনের অনুমতি দেবেন না। কারণ বিষয়টি “নেপালের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা” সম্পর্কিত।

নেপালের পাটন হাইকোর্টের বিচারক ধীর বাহাদুর চন্দের একটি একক বেঞ্চ একটি স্বল্পমেয়াদী আদেশ জারি করে বলেছে যে, সেন্সর বোর্ড থেকে অনুমতি পাওয়া চলচ্চিত্রের প্রদর্শন বন্ধ করা উচিত নয়।তাই সেন্সর বোর্ডের পাসকৃত সব সিনেমা প্রদর্শন করা হবে।” ওদিকে একটি ফেসবুক পোস্টে, শাহ বলেছেন যে, “আদালতের আদেশ মানবেন না। চলচ্চিত্রের লেখক বলেছেন যে নেপাল ভারতের অধীন। আমি এর জন্য যেকোনো শাস্তি ভোগ করতে প্রস্তুত কিন্তু সিনেমাটি চলবে না এবং চলতে দেওয়া হবে না।”

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’