‘ধুরন্ধর’ ছবির পরিচালক আদিত্য ধরকে ‘বিজেপি’র চাটুকার” হিসেবে আখ্যা ইউটিউবার ধ্রুব রাঠির

দিন কয়েক আগেই ছবিটির একটি রিভিউ ভিডিও করেছিলেন ধ্রুব, যেখানে তিনি দাবি করছিলেন, ছবিতে ব্যবহৃত অনেক তথ্য ভুল এবং বিভ্রান্তিকর।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশে ঝড় তুলেছে আদিত্য ধর নির্মিত ‘ধুরন্ধর’। এখনও পর্যন্ত ৬০০ কোটি টাকা অতিক্রম করে ফেলেছে ছবিটি। এটি মূলত একটি স্পাই থ্রিলার। পাকিস্তানের গ্যাং ওয়ার নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। যেখানে একজন ভারতীয় গুপ্তচর হিসেবে অভিনয় করছেন রণবীর সিংহ। কিন্তু এই ছবিটিও নাকি বিবেক অগ্নিহোত্রীর মতো বিজেপি স্ক্রিপ্টেড? হ্যাঁ, এমনটাই দাবি করলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। পাশাপাশি তিনি ছবির পরিচালক আদিত্য ধরকে বিজেপির ‘চাটুকার’ তথা দালাল বলে অভিহিত করলেন। দিন কয়েক আগেই ছবিটির একটি রিভিউ ভিডিও করেছিলেন ধ্রুব, যেখানে তিনি দাবি করছিলেন, ছবিতে ব্যবহৃত অনেক তথ্য ভুল এবং বিভ্রান্তিকর। বিজেপি সরকারের অনেক তথ্য ভুল দেওয়া হয়েছে।

 

তিনি ‘ধুরন্ধর’- এর কাহিনী ভুয়ো বলে অভিহিত করেছেন। যে কারণে তাঁর ভিডিওটি পাকিস্তান এবং বাংলাদেশ থেকে বেশি লাইক পেয়েছে বলে উল্লেখ করেছেন। এদিন তিনি আরও একটি ভিডিও শেয়ার করে বললেন, ‘ছবিটির পর্যালোচনামূলক তাঁর আগের ভিডিওটি নিয়ে অনেকে অনেকরকম নেতিবাচক মন্তব্য করেছেন। কিন্তু অনেকে পছন্দ করেছেন। ধুরন্ধরের পরিচালক আদিত্য ধর একজন বিজেপির চাটুকার এবং একজন প্রচারক চলচ্চিত্র নির্মাতা। তাঁর যোগ্যতা কী এখন আমরা বুঝে গিয়েছি। উনিও বিবেক অগ্নিহোত্রীর মতো বিজেপির দালাল, প্রচারক চলচ্চিত্র নির্মাতা। বিজেপি-অনুমোদিত বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমার ওই ভিডিওতে নেতিবাচক মন্তব্য করেছেন। আমি সামনে রাখলাম সেই সমস্ত মন্তব্যের স্ক্রিনশটগুলি। আপনারাই দেখে নিন। তবে ট্রোলিং তো বন্ধ হবে না। তাই আমি ভিডিওর এমন একটি সেটিং চালু করেছি, যেখানে ব্যবহারকারীদের মন্তব্য করার আগে সাবস্ক্রাইবার করতে হবে। না কারো বাক স্বাধীনতা খর্ব করছি না। তবে এখন যারা মন্তব্য করবেন, তাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে টাকা দিয়ে।’

 

তিনি আরও বলেন, ‘তবে একটা ভাল দিক হয়েছে। বিজেপির খুঁতগুলি আমি এখানে তুলে ধরেছি বলে অনেকেই আমার সমালোচনা করেছেন। কিন্তু প্রায় ৯০ শতাংশ দর্শক আমার এই ভিডিওটি পছন্দ করেছেন। যেখানে অধিকাংশ বাংলাদেশ ও পাকিস্তান। এই ধরণের ভিডিও করলে সাধারণত সেলিব্রিটি এবং প্রভাবশালীদের লক্ষ্যবস্তু করা হয় এবং তাদের পোস্ট বা ভিডিও মুছে ফেলার জন্য চাপ দেওয়া হয়। আমার ক্ষেত্রেও সেটা হয়েছে কিন্তু আমি দমে যাব না।’

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির