ঘরে লক্ষ্মীর আগমন! বাবা হলেন আদিত্য নারায়ণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ অপেক্ষার অবসান। নারায়ণ পরিবারে ঘর আলো করে এল নতুন সদস্য। বাবা হলেন আদিত্য নারায়ণ, নাতনির মুখ দেখলেন প্রখ্যাত গায়ক উদিত নারায়ণ। জানা যাচ্ছে, গত ২৪ ফেব্রুয়ারি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আদিত্য নারায়ণের স্ত্রী শ্বেতা গারওয়াজা। শুক্রবার সকালে ইন্সটাগ্রামে এই সুখবরই ভক্তকুলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ইন্ডিয়ান আইডলের সঞ্চালক তথা প্রখ্যাত গায়ক আদিত্য নারায়ণ নিজেই। 

এদিন নিজের ইন্সটা হ্যান্ডেলে আদিত্য লিখেছেন, ‘শ্বেতা এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত ২৪ ফেব্রুয়ারি আমাদের ঘর আলো করে এসেছে একটি সুন্দর এবং ফুটফুটে কন্যা সন্তান। আমরা আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি।’

View this post on Instagram

A post shared by Aditya Narayan Jha (@adityanarayanofficial)

 

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই জানা যায় যে বাবা হতে চলেছেন আদিত্য নারায়ণ। কয়েকদিনের মধ্যেই তাঁদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। এরপর ইন্সটাতে আদিত্য শ্বেতার গর্ভাবস্থার বেশ কিছু ছবিও শেয়ার করেন। সেই সময়েই একটি সাক্ষাৎকারে আদিত্য জানিয়েছিলেন যে তিনি চান তাঁর যেন একটি মেয়ে হয়। তাঁর বাড়িতে লক্ষ্মীর আগমন হোক এমনটাই চান সকলে। সেই ইচ্ছা পূরণ হয়েছে আদিত্যর। তাঁর এবং শ্বেতার কোল জুড়ে এসেছে একটি কন্যা সন্তানই।    

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?