‘মাদকের নেশা কখনই ছিলনা আদিত্যর, বাথরুমে পড়ে মৃত্যু হয়েছে তাঁর’, দাবি অভিনেতার বন্ধুর

সম্ভবত অতিরিক্ত ড্রাগের কারণে মৃত্যু হয়েছে তাঁর। তবে অভিনেতার বন্ধুর দাবি, বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ মে বাথরুমে পড়ে মারা গিয়েছেন জনপ্রিয় বলিউড মডেল-অভিনেতা আদিত্য সিং রাজপুত। মাত্র ৩২ বছর বয়সে অভিনেতার রহস্যনক মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন আদিত্য সিং রাজপুত। তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই শোকসন্তপ্ত গোটা টেলিভিশন মহল। একাধিক অভিনেতা শোকপ্রকাশ করেছেন। মুম্বই পুলিশের রিপোর্ট অনুযায়ী, সোমবার বিকেলে অভিনেতাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর বাড়ির বাথরুম থেকে। আদিত্য মুম্বইয়ের পশ-ওশিওয়ারা এলাকার লস্করিয়া হাইটস বিল্ডিংয়ের ১১ তলায় শেয়ার্ড আবাসনে থাকতেন। মৃত্যুর সময় অভিনেতার বন্ধু তাঁকে বাথরুম থেকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত অতিরিক্ত ড্রাগের কারণে মৃত্যু হয়েছে তাঁর। তবে অভিনেতার বন্ধুর দাবি, বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। অভিনেতার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই আদিত্যর মা এবং বন্ধু হাসপাতালে পৌঁছেছেন।

সকাল ১১টায় অভিনেতার ময়নাতদন্তের কথা। ছেলের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই দিশেহারা মা, একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হাসপাতালের ভেতর থেকে অঝোরে কাঁদতে কাঁদতে বেরোচ্ছেন অভিনেতার মা। এদিকে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু রিধি সুরি জানিয়েছেন, ‘সে মাদক সেবন করেনি’। আদিত্যর আরও একজন ঘনিষ্ঠ বন্ধু শুভ যোশী বলেন, “সকালে আমরা যখন তাঁর বাড়িতে পৌঁছই তখন তাঁর গৃহকর্মী বলেন, আদিত্যের অ্যাসিডিটির সমস্যা হয়েছে, ওষুধ খেয়ে বমি করছেন। সকালের নাস্তার পরে বমি করতে বাথরুমে যান তিনি, সেখানেই সে মাথা ঘুরিয়ে পড়ে যায়। তাঁর পড়ে যাওয়ার বিকট শব্দ শুনে সাহায্যকারীরা ছুটে আসেন। এবং দেখা যায় বাথরুমের টাইলস ভেঙে পড়ে রয়েছেন আদিত্য, তাঁর মাথায় একাধিক আঘাত ছিল। বাড়ির প্রহরীরা আদিত্যকে কাছের একটি হাসপাতালের ডাক্তারকে ডাকলে, তিনি এসে তাঁকে মৃত ঘোষণা করেন।”

অন্যদিকে তাঁর আরও একটি বন্ধু খুশি জানান, “বিকেল ৪টার দিকে আমি আদিত্যের বাড়িতে পৌঁছই, ততক্ষণে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এখন আমরা পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছি। সপ্তাহান্তে পার্টি করে সবাই মাদকাসক্ত হয় না। তিনি একজন অভিনেতা তাই মাদকের মামলায় জড়িত থাকার প্রয়োজন নেই। আদিত্য কখনও মাদক সেবন করতেন না, আমরা তাঁকে ব্যক্তিগতভাবে চিনি। আদিত্যর মাদকের নেশা ছিল না।” বরুণ সুদ, অশোক পণ্ডিত, রজনীশ দুগ্গাল, সুয়াশ রাই, রুসলান মুমতাজ-সহ অনেকে আদিত্য সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আদিত্যর পরিবারের তরফে জানানো হয়েছে, আজ দুপুর সাড়ে ১২টায় অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।অভিনেতার মা দিল্লিতে থাকেন, তিনি আজ (২৩ মে) মুম্বই পৌঁছেছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের