Loading live market data...
Loading active stocks...
Connecting...

কন্যা সন্তানকে দত্তক! দীর্ঘদিন পরে অভিনয়ে ফিরছেন মাফিন

আশাপূর্ণা দেবীর গল্প অনুসারে নতুন ধারাবাহিক অগ্নীপরীক্ষাতে গুরুত্বপূর্ণ খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘টাপুর টুপুর’-ধারাবাহিকের টাপুরের ননদের কথা মনে পড়ে? যার নাম ছিল মাফিন। কোথায় তিনি এখন? ‘নাগোর আমার নিঠুর বড়’ গানটি শুনলেই হয়তো মনে প্রাণে তাঁর ছবিই ভেসে ওঠে। কারণ ধারাবাহিকে এই গানটি তাঁর লিপেই বেশি শোনা যেত। বহুদিন ধরে ধারাবাহিক থেকে গায়েব তিনি। একসময় সিরিয়ালের পর্দায় দাপুটে অভিনেত্রী ছিলেন মাফিন। কখনও নেগেটিভ চরিত্র আবার কখনও পজিটিভ, দুই চরিত্রেই তাঁর অভিনয় ছিল নজরকাড়া।

২০০৫ সাল থেকে ছোটপর্দার হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি মাফিনের। উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়া অঞ্চলে তাঁর বাড়ি। বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তারপর মাঝে হঠাৎ-ই ছোটপর্দা থেকে উধাও হয়ে যান মাফিন। দীর্ঘদিন পর অবশেষে ছোটপর্দায় ফিরছেন মাফিন। আশাপূর্ণা দেবীর গল্প অনুসারে নতুন ধারাবাহিক অগ্নীপরীক্ষাতে গুরুত্বপূর্ণ খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন তিনি। এদিকে মাত্র আড়াই বছর আগেই মা হয়েছেন মাফিন। গর্ভধারণ নয়, কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি। আপাতত মেয়ে ও শ্যুটিং নিয়েই কাটছে মাফিনের জীবন। যদিও এখন খুব একটা বড় চ্যানেলে দেখা যায়না তাঁকে, কিন্তু অভিনয় ছাড়েননি অভিনেত্রী।

আকাশ ৮-এ শুরু হওয়া এই ধারাবাহিকের গল্প বলছে, কেন্দ্রীয় চরিত্রে আছেন তাপসী। যিনি কিনা একজন  গায়িকা। যাঁকে ছোটবেলায় এক জমিদারের নাতি জোরপূর্বক বিয়ে করেছিলেন। এরপর বরের সমস্ত স্মৃতি মুছে যুবতী হয়ে ওঠে তাপসী। এরপর অন্য আরেকজন প্রেমে পড়েন তিনি, বাবা-মায়ের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেয় তাপসী। পরিস্থিতি পাল্টে যায় যখন তাপসী জানতে পারে যে তার শৈশবেই বিয়ে হয়ে গেছে। তা নিয়েই এগোবে ‘অগ্নপরীক্ষা’র গল্প।এই ধারাবাহিকে মাফিন ছাড়াও রয়েছেন সম্ভাবী মুখোপাধ্যায়, স্বর্ণাভ সান্যাল, ভিরোনিকা মোনা দত্ত, বিশ্ববসু বিশ্বাস, মনোজ ওঝা, সুচন্দ্রা চৌধুরী, বোধিসত্ত্ব মজুমদার ও অন্যান্য অভিনেতারা। 

 

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন, আতঙ্কে অভিনেতা রণজয় বিষ্ণুর পরিবার

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি

এখনও একটি গুলি বার করা যায়নি, কেমন আছেন চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব?