বিয়ের ১০ বছর পর কেন মা হওয়ার সিদ্ধান্ত, প্রকাশ্যে মুখে খুললেন রামচরণ-পত্নী উপাসনা

আমি খুব, খুব উত্তেজিত এবং খুব গর্বিত যে আমি যখন চেয়েছি তখনই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সমাজ যখন চেয়েছে তখন নয়। তাই, আমাদের বিয়ের দশ বছর পরে, আমরা এখন একটি বাচ্চা নেওয়ার জন্যে প্রস্তুত।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্কার জয়ী ‘RRR’। সেরা ছবি হিসেবে অস্কার না পেলেও সেরা মৌলিক গান হিসেবে ‘নাটু নাটু’ সেটার তাজ জিতে নিয়েছে, আর এই গানটি সৃষ্টি করতে যাঁদের মাথার ঘাম পায়ে পড়েছে তাঁরা সবাই যোগ্য সম্মান পেয়েছেন। আপাত দৃষ্টিতে দেখতে হলে, এই গানের সৃষ্টির প্রধান মুখ হলেন, তেলেগু সুপারস্টার রামচরণ, জুনিয়র এনটিআর। যাঁদের দুর্দান্ত পারফরম্যান্সে গানটির আকর্ষণীয়তা বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

যাই হোক, অস্কার জেতার পর থেকেই রামচরণ ও জুনিয়র এনটিআর-এর নাম সবার মুখে মুখে। এদিকে রামচরণের জীবনের জোড়া খুশি। গতবছরেই প্রকাশ্যে এসেছে, বাবা-মা হতে চলেছেন রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনা। দাম্পত্য জীবনের টানা ১০ বছর পার করে সন্তানের মুখ দেখতে চলেছেন তাঁরা। সুতরাং এর থেকেও খুশির মুহূর্ত আর কী হতে পারে! রাম চরণ এবং উপাসনা দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে পাওয়ারফুল দম্পতিদের মধ্যে একজন। সম্প্রতি, গর্ভবতী উপাসনা তাঁর স্বামী রামচরণের পিতৃত্ব গ্রহণের বিষয়ে মুখ খুললেন।

হিউম্যান অফ বোম্বে-এর একটি সাক্ষাৎকারে হবু মা, উপাসনা উল্লেখ করেছেন যে, পরিবার এবং সমাজের অনেক চাপ সত্ত্বেও, নিজেদেরর উপর কখনই মানসিক চাপ ফেলতে দেননি তাঁরা। তাঁরা যখন চেয়েছেন তখনই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, নিজেদের সিদ্ধান্তে সর্বদা অটল ছিলেন রামচরণ-উপাসনা। উপাসনার কথায়, “আমি খুব, খুব উত্তেজিত এবং খুব গর্বিত যে আমি যখন চেয়েছি তখনই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সমাজ যখন চেয়েছে তখন নয়। তাই, আমাদের বিয়ের দশ বছর পরে, আমরা এখন একটি বাচ্চা নেওয়ার জন্যে প্রস্তুত। এবং আমি মনে করি এটাই সেরা সময়, কারণ আমরা দুজনেই এখন উন্নত, আমরা দুজনেই আর্থিক ভাবে সুরক্ষিত এবং আমরা নিজেরাই আমাদের বাচ্চাদের যত্ন নিতে পারি।”

একই কথোপকথনে উপাসনা আরও জানিয়েছেন, “এটি ছিল আমাদের পারস্পরিক সিদ্ধান্ত। দম্পতি হিসাবে, আমরা আমাদের উপর চাপ সৃষ্টি করতে দেইনি, তা সমাজের বাইরের, আমাদের পরিবার লোকজন সবাই আমাদের সম্পর্ক নিয়ে অনেক কিছু বলেছিল। কিন্তু আমরা পাত্তা দিইনি।” ২০২২ সালের ১২ ডিসেম্বর রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনা কামিনেনি কোনিদেলা তাঁদের প্রথম সন্তানের খবর দিয়েছেন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে