৭০ বছরের বন্ধুত্বের অবসান, সেলিম খানের জন্মদিনে প্রয়াত ধর্মেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর ‘শোলে’ পূর্ণ করল ৫০ বছর। এই বছরই অনন্ত বিচ্ছেদ ঘটল জয়-বীরুর। শোলের চিত্রনাট্য লিখেছিলেন সেলিম -জাভেদ। বলা হয় বহু হলিউড সিনেমা থেকে নাকি ‘চুরি’ করে তৈরি হয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত ‘শোলে’র বিভিন্ন সিন। যদি এই তথ্য সত্যিও হয়, তাহলেও বলতে হয় অন্তত এক্ষেত্রে চৌর্যবৃত্তি বড় মধুর। সেলিম খানের সঙ্গে ৭০ বছরের বন্ধুত্ব ধর্মেন্দ্রর। কাকতালীয় ভাবে বন্ধুর জন্মদিনেই চলে গেলেন হিম্যান।

সলমন খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খানের ৯০ বছরে পদার্পণ করেছেন ২৪ নভেম্বর। তার জন্মদিনেই হল বন্ধু বিচ্ছেদ।  ‘সীতা অউর গীতা’ সিনেমায় প্রথম কাজ করেছিলেন দুজন একসঙ্গে। এই সিনেমায় হেমা মালিনী ছিল দ্বৈত চরিত্র। গীতার নায়ক ধর্মেন্দ্র এবং সীতার নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার।

ধর্মেন্দ্র সেলিম খান ও জাভেদ আখতারের সঙ্গে আরও তিনটি ছবিতে কাজ করেছিলেন। তার মধ্যে একটি ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম আইকনিক সিনেমা শোলে। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত শোলে ২০২৫ সালে হাফ সেঞ্চুরি করে ফেলল। এছাড়াও তিন জনের আরও দুটি কাজ হল ‘ইয়াদোঁ কি বারাত’ (১৯৭৩) এবং ‘চাচা ভাতিজা’ (১৯৭৭)। কিন্তু একথা বলা বাহুল্য, শোলে বছরের পর বছর ধরে হিন্দি সিনেমা জগতে রাজত্ব করে এসেছে।

তবে সেলিম খানের চিত্রনাট্যে প্রবেশের আগে থেকে তাঁর সঙ্গে ধর্মেন্দ্রর বন্ধুত্ব। ফলে পেশাদার সম্পর্ক থেকেও তা অনেক বেশি আত্মিক। ১৯৯৮ সালে সেলিম খানের ছোট ছেলে সোহেল খান পরিচালিত ও প্রযোজিত ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবিতে ধর্মেন্দ্র অভিনয় করেছিলেন সোহেলের বাবার চরিত্রে। সেলিম পুত্র সলমন খান সর্বদা বলে এসেছেন বডি বিল্ডিংয়ে ‘ধরমজি’-ই তাঁর অনুপ্রেরণা।

সেলিম খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, “সে অনেক দিন আগের কথা, “ধরমজি এবং আমার সম্পর্ক সেই ১৯৫৮-১৯৫৯ সাল থেকে। আমরা দু’জনেই একসঙ্গে কেরিয়ার শুরু করেছিলাম, আমরা দু’জনেই অনেক সংগ্রাম দেখেছি। আমাদের মধ্যে অনেক কিছুতে মিল রয়েছে। উনি একজন অসাধারণ মানুষ। যখন আমরা ‘শোলে’ তৈরি করার কথা ভাবছিলাম তখন তিনিই এই চরিত্রের জন্য একমাত্র পছন্দ ছিলেন। ধরমজি আমাদের পরিবারের সদস্য এবং দাদার মতো। আমি তাঁর সম্পর্কে এতটুকুই বলতে পারি।”

মঙ্গলবার সেলিম খান এবং সলমন খান দু’জনেই বিকেলে ভিলে পার্লের পবন হংস শ্মশানে ধর্মেন্দ্রর শেষকৃত্যে যোগ দেন। ২৪ নভেম্বরের সকাল খান পরিবারের কাছে শুরু হয়েছিল সেলিম খানের, শেষ হল বন্ধু বিচ্ছেদের শোক দিয়ে।

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের